Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বিশ্বনাথে সবচেয়ে খাটো শিক্ষার্থী ফাতেমা!
বিভাগীয় সংবাদ

বিশ্বনাথে সবচেয়ে খাটো শিক্ষার্থী ফাতেমা!

By জুমবাংলা নিউজ ডেস্কJune 20, 2025Updated:June 20, 20252 Mins Read

বিশ্বনাথে সবচেয়ে খাটো শিক্ষার্থী ফাতেমা!

Advertisement

জুমবাংলা ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার সবচেয়ে খর্বকায় (খাটো) ৯ম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী ফাতেমা হোসেন। ১৭ বছর বয়সেও তার উচ্চতা মাত্র ৩৮ ইঞ্চি ও ওজন ১১ কেজি ৮০০ গ্রাম। খবর ইউএনবি’র।

উপজেলায় ফাতেমা হোসেনের বয়সে তার মতো উচ্চতা ও ওজনের আর কোনো শিক্ষার্থীর সন্ধান না পাওয়ায় ধারণা করা হচ্ছে সে উপজেলায় সবচেয়ে খর্বকায় (খাটো) শিক্ষার্থী।

ফাতেমা উপজেলার দেওকলস ইউনিয়নের আলাপুর গ্রামের মৃত হোসেন আলী ও সাহেনা বেগম দম্পতির বড় মেয়ে এবং স্থানীয় জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

ফাতেমার পারিবারিক সূত্রে জানা যায়, ২০০২ সালের ৮ আগস্ট জন্মগ্রহণ করে ফাতেমা হোসেন। জন্মের পর থেকে চার বছর বয়স পর্যন্ত তার শরীরের গড়ন স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাচ্ছিল। চার বছর পর হঠাৎ করে তার স্বাভাবিক বৃদ্ধি কমতে থাকে। তখন তাকে নিয়ে সিলেট শহরে চিকিৎসকের শরণাপন্ন হয় তার পরিবার। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

পরে ফাতেমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দীর্ঘদিন চিকিৎসা প্রদান করা হয়। তখন পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক জানান ফাতেমার শরীরে বর্ন হরমোন না থাকায় তার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। তাই তার ৮ বছর বয়সের মধ্যে ভারত থেকে বর্ন হরমোন এনে প্রতি মাসে একবার করে টানা ৪ বছর শরীরে প্রয়োগ করতে হবে। তাতে ফাতেমার শরীর স্বাভাবিক বৃদ্ধি পেতে পারে। তবে বর্ন হরমোন প্রয়োগের ফলে স্বাভাবিক বৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কার কথাও জানান চিকিৎসক। এনিয়ে এবং চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের লোকজন। তবে অর্থাভাবে আর চিকিৎসা করাতে পারেনি তার পরিবার।

ফাতেমার বেড়ে ওঠারও আর কোনো আশা নেই। তবে এ নিয়ে কোনো রাগ, দুঃখ, অভিমান নেই ১৭ বছর বয়সী এই তরুণীর।

ফাতেমা হোসেন জানায়, ২০১৭ সালে তার বাবা হোসেন আলী আরব আমিরাতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে মা সাহেনা বেগম, ছোট ভাই হাফেজ জাহির হোসেন (১৩) ও ছোট বোন ফাবিহা হোসেন মাইসাকে (২) নিয়ে নিজ গ্রামেই অবস্থিত মামার বাড়িতে বসবাস করে আসছে। তাকে সকলেই আদর করে। সে জীবনটাকে হাসিখুশিভাবে কাটাতেই ভালোবাসে। সে পড়ালেখা করে ভবিষ্যতে বড় চাকরি করার স্বপ্ন দেখছে।

এ ব্যাপারে জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল ইসলাম বলেন, ফাতেমা হোসেন বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। সে একজন মেধাবী শিক্ষার্থী। বিদ্যালয়ের সকল শিক্ষক তাকে লেখাপড়ার জন্য সহযোগিতা করে যাচ্ছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa