Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করে বেরোবিতে বিভাগীয় প্রধান নিয়োগ
ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করে বেরোবিতে বিভাগীয় প্রধান নিয়োগ

By Saumya SarakarMarch 14, 20242 Mins Read

বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করে বেরোবিতে বিভাগীয় প্রধান নিয়োগ

Advertisement
বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বিভাগীয় প্রধান নিয়োগে বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

ওই পদের দাবিদার সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান বলছেন, ২০০৯ সালের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন এর ২৮ (৩) ধারা ‘লঙ্ঘন’ করে প্রথমে একজন সহকারী অধ্যাপককে বিভাগীয় প্রধান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে সেই শিক্ষক ওই পদে যোগদান করতে অপারগতা প্রকাশ করায় ‘দ্বিতীয়বার আইন লঙ্ঘন করে’ অন্য একজন সহকারী অধ্যাপককে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনিও যোগদান করতে অপারগতা প্রকাশ করেন।

এ অবস্থায় ওই আদেশ বাতিল চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান।

তার অভিযোগে বলা হয়েছে, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদোন্নতি নীতিমালা অনুযায়ী সহকারী অধ্যাপক এবং আপগ্রেডেশনের মাধ্যমে ২০২১ সালের ৭ মার্চ থেকে সহযোগী অধ্যাপক হন।

এ বিভাগে কর্মরত শিক্ষকদের মধ্যে তিনজন সহযোগী অধ্যাপক, চারজন সহকারী অধ্যাপক এবং দুজন প্রভাষক। সহযোগী অধ্যাপকদের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাবিউর রহমানের অবস্থান দ্বিতীয়। জ্যেষ্ঠ সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম ১০ মার্চ বিভাগীয় প্রধান হিসেবে তার মেয়াদ শেষ করেন।

তাবিউর রহমান বলছেন, বিশ্ববিদ্যালয় আইনের ২৮(৩) ধারা অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার কথা তার। কিন্তু তাকে দায়িত্ব না দিয়ে সহকারী অধ্যাপক নিয়ামুন নাহারকে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেয় কর্তৃপক্ষ।

সহযোগী অধ্যাপক তাবিউর রহমান বলেন, “আইন লঙ্ঘন করে একজন সহকারী অধ্যাপককে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়। জ্যেষ্ঠতা নির্ধারণে আইনি জটিলতা থাকার কথা বলা হলেও বিভাগে কর্মরত শিক্ষকদের বিষয়ে কোনো আইনি জটিলতা নেই।

“নিয়ম অনুযায়ী সকল কার্যক্রম চলমান থাকলেও বিভাগীয় প্রধান নিয়ে কেন জ্যেষ্ঠতার প্রশ্ন তোলা হচ্ছে তা বোধগম্য নয়। এ বিষয়ে বিভাগের শিক্ষকদের পক্ষ থেকে উপাচার্যের সঙ্গে দেখা করে প্রতিকার চাওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর দেওয়া অভিযোগের অনুলিপি উপাচার্য, কোষাধ্যক্ষ, সকল অনুষদের ডিন, সকল বিভাগীয় প্রধান এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে বলে জানান তাবিউর রহমান।

এদিকে গত ১০ মার্চ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া সহকারী অধ্যাপক নিয়ামুন নাহার দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে প্রশাসনকে লিখিত দেন।

এরপর ওই বিভাগের আরেক সহকারী অধ্যাপক সারোয়ার আহমাদকে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলে তিনিও যোগদান করতে অপারগতা প্রকাশ করায় বর্তমানে পদটি শূন্য রয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বিজন মোহন চাকী বলেন, “জ্যেষ্ঠতা নিয়ে আদালতে একটি মামলা চলমান থাকায় সহযোগী অধ্যাপক তাবিউর রহমানকে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ না দিয়ে একজন সহকারী অধ্যাপককে নিয়োগ দিয়েছে প্রশাসন।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরীও আইনি ‘জটিলতার’ কথা বলছেন।

নিষেধাজ্ঞার প্রতিবাদে বেরোবিতে গণ ইফতার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

June 23, 2026
কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

June 23, 2026

Latest News

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

বেরোবি

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa