
আবরারের বাবা বরকতউল্লাহ বলেন, কয়েকদিন আগেই বুয়েট থেকে আমাকে মোবাইল ফোনে আবরারের জিনিসপত্র নিয়ে যেতে বলেছিলেন। তাদের কথায় আমারা এসে সব জিনিসপত্র বুঝে নিয়েছি। তিনি বলেন, আবরারের শেষ স্মৃতি হিসেবে তার ব্যবহৃত এই জিনিসগুলো আমরা রেখে দেব।
আবরারের ফুপাতো বোন আফরিদা পারভীন লিজা বলেন, ছোট ভাই ফাইয়াজের জন্য একটি শার্ট কিনেছিল আবরার। শার্টটি তার রুমেই ছিল। ফাইয়াজ শার্টটি দেখেই কান্নায় ভেঙ্গে পড়েন। বার বার শার্টটি ধরে দেখছিল আর তখন ফায়াজের মুখটা বেদনায় ভরে যাচ্ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



