
আবরার হ’ত্যার প্রতিবাদে এবং হ’ত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বুয়েট ক্যাম্পাসে মৌন মিছিল করেছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০ টায় মৌন মিছিল শেষে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শফিকুল ইসলাম আবরার হ’ত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একইসাথে বুয়েট ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধের দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত ২টার দিকে আবরার ফাহাদকে পি’টিয়ে হ’ত্যা করে ছাত্রলীগ নেতারা। এরপর থেকে এ হ’ত্যাকাণ্ডের বিচারের দাবিতে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সকল ক্যাম্পাসে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সূত্র : ইত্তেফাক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



