Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ভালো ফলাফল অর্জনে ক্লাব সদস্যের সন্তানদের পুরস্কৃত করলো বার্জার পেইন্টস
শিক্ষা

ভালো ফলাফল অর্জনে ক্লাব সদস্যের সন্তানদের পুরস্কৃত করলো বার্জার পেইন্টস

By ABM MannanOctober 19, 2022Updated:October 19, 20222 Mins Read

বার্জার পেইন্টস

Advertisement

জুমবাংলা ডেস্ক: বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) এর ‘ক্লাব সুপ্রিম’ ও ‘সম্পর্ক ক্লাব’ সদস্যদের সন্তানদের মধ্যে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছেন, তাদের পুরস্কার প্রদান করেছেন। বার্জারের করপোরেট কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

কোভিডের কারণে দুই বছর বন্ধ থাকার পর চলতি বছর বার্ষিক পুরস্কার বিতরণী এ অনুষ্ঠানটি আবার আয়োজন করা হয়।  এতে ২০২০ এবং ২০২১ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় । চলতি বছর মোট ছয়জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রাইজ মানি ও বই তুলে দেয়া হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন,আফরিন জাহান চৌধুরী (এইচএসসি), মাহমুদুল হাসান (এইচএসসি), লাবিবা তাসনিম (এইচএসসি), ফারিহা তাবাসসুম (এইচএসসি), আবরার শাজিদ (এসএসসি) এবং জিনাত সুলতানা তাজরি (এইচএসসি)।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বার্জারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার মো. মহসিন হাবিব চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার তানজীন ফেরদৌস আলম, চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নেওয়াজ এবং হেড- চ্যানেল এনগেজমেন্ট, মার্কেটিং এ এম এম ফজলুর রশিদ।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের (বিপিবিএল) ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, “বার্জারের ‘ক্লাব সুপ্রিম’ এবং ‘সম্পর্ক ক্লাব’ এর সদস্যরা আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। এ ক্লাবের সদস্যদের সন্তানদের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যারা ভালো ফলাফল অর্জন করেছেন তাদের জন্য এমন একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই কৃতিত্ব ভবিষ্যতে ধরে রেখে এ শিক্ষার্থীরা তাদের জীবনের পরবর্তী ধাপে সাফল্য অর্জন করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে বার্জার।”

টপ সেলিং ডিলারদের জন্য ২০১৮ সালে বার্জার ডিলার্স লয়্যালটি ক্লাব ‘ক্লাব সুপ্রিম’ চালু করে। বর্তমানে, এ ক্লাবে ৮৭৫ জন প্রিমিয়াম ডিলার রয়েছেন। পেইন্টার ও পেইন্ট কন্ট্রাক্টরদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা এবং সহায়তার মাধ্যমে তাদের জীবনমানের উন্নতির লক্ষ্যে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ২০১৮ সালে বার্জার ‘সম্পর্ক ক্লাব’ চালু করে।

এইচএসসি পরীক্ষার রুটিনে পরিবর্তন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    SSC

    এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

    August 2, 2026
    এইচএসসি পরীক্ষা

    এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

    July 21, 2026
    চাকসু

    চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

    July 21, 2026

    Latest News

    SSC

    এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

    এইচএসসি পরীক্ষা

    এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

    চাকসু

    চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

    SSC Exam

    এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

    এইচএসসি পরীক্ষা

    চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

    Brithi

    সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

    Primary

    প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

    SSC

    এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

    Logo

    ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

    SSC

    ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa