Screenshot_1

Advertisement
জুমবাংলা ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর পর নতুন কমিটি হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের। নবনির্বাচিতদের নেতৃত্বে আজ রোববার প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আসেন সংগঠনটির নেতাকর্মীরা। কিন্তু এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সকাল ১১টার আগে মধুর ক্যান্টিনে আসেন। তাঁরা আসার পরপরই সংগঠনটির নেতাকর্মীরা এসে মধুর ক্যান্টিন দখলে নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরক্ষণেই সোয়া ১১টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মধুর ক্যান্টিনে আসেন। তাঁরা আসার সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান দিতে থাকেন।

এ সময় ছাত্রলীগের শীর্ষ চার নেতার সমর্থকরা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তখন ছাত্রদলের নেতাকর্মীরাও বিভিন্ন স্লোগানে মাতিয়ে তোলেন মধুর ক্যান্টিন। এ সময় উত্তেজনার সৃষ্টি হয়।

দুপুর পৌনে ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে মধুর ক্যান্টিনের বাইরে আসেন ছাত্রদলের নেতারা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁদের পিছু পিছু বের হয়ে নানা ধরনের কটূক্তিমূলক স্লোগান দেন। তবে ছাত্রলীগের শীর্ষ চার নেতাকে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি ত্যক্ত হতে দেখা যায়নি।

মধুর ক্যান্টিনে ছাত্রলীগের এই চড়াও হওয়ার বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘আপনারা দেখছেন, আমাদের উদ্দেশে কীভাবে উসকানিমূলক স্লোগান হচ্ছে। তাঁরা ঢিল মারছেন। আমরা যখন ঢাবিতে তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক করতে গেছি, আমরা সেই সহযোগিতা পাইনি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.