Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ফেডারেল এভিয়েশন অ্যাডমিন্সট্রেশন (এফএএ) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরাক, ইরান এবং উপসাগরীয় অঞ্চলের আকাশসীমায় বেসামরিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা আনা হয়েছে। খবর সিএনএন।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে এফএএ। এক বিবৃতিতে জানানো বলা হয়েছে, আমরা আমাদের নিরাপত্তা অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি এবং এ বিষয়ে মার্কিন বিমান সংস্থা এবং বিদেশী বেসামরিক বিমান চলাচল সংস্থা গুলোকে তথ্য জানানো হচ্ছে।

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে এক ঘণ্টার ব্যাবধানে দু’বার হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার সকালের দিকে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের পর থেকে কঠোর প্রতিশোধের হুমকির মাঝে এই হামলা চালালো তেহরান।

পেন্টাগন বলছে, ইরাকে মার্কিন সামরিক ও মিত্র বাহিনীর ওপর এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য মূল্যায়ন করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ হিসেবে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। প্রতিশোধমূলক এই হামলার পরে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা করলে তাদের সামরিক ঘাঁটিগুলো আরও ভয়াবহভাবে গুঁড়িয়ে দেয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ওই হামলা চালানো হয়েছে। ওই হামলার পর থেকেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। বুধবার মার্কিন ঘাঁটিতে পর পর দু’বার ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশ দু’টির মধ্যে যুদ্ধ পরিস্থিতির সূচনা হলো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.