নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃষ্টির মধ্যে নেমেও শিক্ষার্থীদের কণ্ঠে উচ্চারিত হয় স্লোগান, যা উত্তাল করে তোলে পুরো কোনাবাড়ী এলাকা।

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাজীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

Advertisement

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী বিসিক শিল্পনগরীর ১ নম্বর গেট থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে কোনাবাড়ী নতুন বাজার, পল্লী বিদ্যুৎ মোড় অতিক্রম করে পুনরায় বিসিক ১ নম্বর গেটের সামনে এসে শেষ হয়। মিছিলে এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে শিক্ষার্থীরা ভারতীয় পুরোহিতের কটূক্তির তীব্র নিন্দা জানিয়ে বলেন, মানবতার আদর্শ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অপমান করা মানেই মানবতাকে অপমান করা। কোনো ধর্মই অন্য ধর্মকে অবমাননা করতে শেখায় না। যারা এ ধরনের উস্কানিমূলক কাজ করে, তারা উগ্র এবং শান্তি বিনষ্টকারী।

নেশার ভাগ নিয়ে দ্বন্ধ, ভাঙা কাঁচের বোতল দিয়ে ভাইকে হত্যা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google