Advertisement

জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় মাদারীপুর জেলার ২২টি ইউনিয়ন ও চার পৌরসভার ২১টি ওয়ার্ড রেডজানের আওতায় পড়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ওইসব এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ওইসব এলাকায় বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। কেউ এই আদেশ অমান্য করলে জেল-জরিমানা হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

জানা গেছে, মাদারীপুর পৌরসভার ১ থেকে ৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত ও সদর উপজেলার ছিলারচর, ঝাউদি, খোয়াজপুর, ধুইরাইল, মস্তফাপুর নিয়ে মোট ৫টি ইউনিয়ন রেডজোনে রয়েছে। এছাড়া শিবচরের রেডজোনে পৌরসভার ৩টি ওয়ার্ড, ৮টি ইউনিয়ন, ইয়েলোতে ৪ ইউনিয়ন ও গ্রিনে ৭ ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে। শিবচর পৌরসভার ১,৪ ও ৫ নম্বর ওয়ার্ড রেডজোনভুক্ত বাকি ইউনিয়নগুলো হচ্ছে শিবচর, দ্বিতীয়খণ্ড, বহেরাতলা দক্ষিণ, বাঁশকান্দি, ভদ্রাসন, কাদিরপুর, মাদবরচর ও পাচ্চর। কালকিনি উপজেলার কালকিনি পৌরসভার ১, ৪, ৫, ৭, ৮ ও ৯  নম্বর ওয়ার্ড এবং ডাসার, গোপালপুর, আলীনগর এবং শিকারমঙ্গল ইউনিয়ন ‘রেড জোন’।

রেড জোনে নিত্যপ্রয়োজনীয় দোকান ও ব্যাংক ৮টা থেকে ১২টা পর্যন্ত খোলা ছাড়া সব দোকান ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। রেড জোনগুলোতে প্রবেশ ও বর্হিগমন বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। রেড ও ইয়োলো জোনভুক্ত এলাকায় যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার জোনভিত্তিক লকডাউন কার্যক্রম শুরু করা হবে। আগামী ৩০ জুন পর্যন্ত এই লকডাউন কঠোরভাবে পালন করা হবে।

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, রেডজোন হওয়ায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে। যদি কেউ এই আদেশ অমান্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.