মানিকগঞ্জ প্রতিনিধি : “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব”এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ মার্চ) দুপুরে হরিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ১৫ জনকে ক্ষুদ্র ঋণ বিতরণ ও কারিতাসের পক্ষ থেকে বিদেশফেরত খতিগ্রস্থ ৫ জনের প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজিম খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিকুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন, সমবায় অফিসার নিলুফার ইয়াসমীন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুল রহমান বলেন, নারীরা এখন অনেক এগিয়ে। আমরা আগে দেখেছি নারী দিবসে ৫থেকে ৬জন নারী থাকতো ।আজ এখানে আপনারা সংখ্যায় অনেক। এই সফলতার কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সফল নেতৃত্বে কারণেই দেশের নারীরা আজ এগিয়ে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


