Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মানিকগঞ্জে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত
বিভাগীয় সংবাদ

মানিকগঞ্জে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 30, 2020Updated:এপ্রিল 30, 20202 Mins Read

মানিকগঞ্জে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত

Advertisement

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে অতিরিক্ত দামে চাল, ডাল ও আদা বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পাঁচজন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সকালে সিংগাইর উপজেলার জামশা, চারিগ্রাম, বলধারা, বাঙ্গালা বাজার এবং সদর উপজেলার বরুন্ডি, বালিরটেক ও মিতরা বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা ও জেলা প্রশাসক মানিকগঞ্জ এস এম ফেরদৌসের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে অতিরিক্ত দামে চাল, ডাল ও আদা বিক্রিয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে রোহান স্টোরকে ২০০০ টাকা, বাদল স্টোরকে ১০০০ টাকা, , সায়েদ স্টোরকে ৩০০০ টাকা, রহিমা স্টোরকে ৫০০০ টাকা, মাস্টার স্টোরকে ১০০০ টাকা করে মোট ১২,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সম্প্রতি আদার দাম নিয়ে বাজারে গুঞ্জন চলছে। কোথাও আদার কেজি ২০০ টাকার বেশি চাইলে অভিযোগ জানালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় অভিযোগ জানাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হট লাইন ১৬১২১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন ক্যাবের সাধারণ সম্পাদক, সিংগাইর উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর ও আনসার ব্যাটালিয়ন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

জুন 21, 2026
গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

জুন 21, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026

Latest News

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa