জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের দাফন সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

Advertisement

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আপাতত হাসপাতালের হিমঘরে রাখা হবে মরদেহ। ২৩ ডিসেম্বর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বাবাকে (হাসান আরিফ) দাফন করা হবে। তবে সময় এখনও নির্ধারিত না।

এদিকে, দুপুর ১২টায় সচিবালয় প্রাঙ্গণে হাসান আরিফের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে, শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এদিন বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ এফ হাসান আরিফ।

হাসান আরিফ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এছাড়া তিনি ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তৎকালীন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, ভিডিও নিয়ে যা জানা গেল

এ এফ হাসান আরিফ ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন তিনি। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং সে সময় থেকে নিরবচ্ছিন্নভাবে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে আইনপেশা পরিচালনা করে আসছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.