Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস পাঁচটি পরিকল্পনার কথা জানিয়েছেন।

ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে বুধবার সকালে ১৪-দলীয় জোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশন আয়োজিত মতবিনিময় সভায় ঢাকাকে নিয়ে তার এই পরিকল্পনার কথা জানান। তিনি এদিন বিকেলে নীলক্ষেতে ব্যবসায়ীদের সঙ্গে ও আরামবাগে এলাকাবাসীর সঙ্গেও মতবিনিময় করেন।

মেয়র হলে তিনি কী কী করবেন, তা-তুলে ধরছেন তার পাঁচ পরিকল্পনায়। সেগুলো হলো-

ঐতিহ্য রক্ষা

নির্বাচিত হলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তাপস ঢাকার ঐতিহ্য ধরে রাখার প্রতিশ্রুতি দিয়ে তাপস বলেন, পুরান ঢাকার ঐতিহ্য ধরে রেখেই নগরকে নতুন করে সাজানো হবে। পুরান ঢাকার ঐতিহ্য সারা বিশ্বের কাছে তুলে ধরা হবে।

সুন্দর ঢাকা

উড়োজাহাজ থেকে ঢাকা শহরের দিকে তাকালে শুধু বাক্স বাক্স ভবন দেখা যায়। এ নগরকে সবুজময় করতে হবে। তাপসের পরিকল্পনা, প্রতি ওয়ার্ডে মাঠ, খেলার জন্য উন্মুক্ত স্থান নিশ্চিত করা। অনেক মাঠ বিভিন্ন ক্লাবের দখলে। সপ্তাহে নির্দিষ্ট দিন বা সময়ের জন্য ক্লাবের দখলে থাকা মাঠ এলাকাবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করবেন।

সচল ঢাকা

তাপস বলেন, আজ ঢাকা প্রায় অচল। শুধু মেট্রোরেল, উড়ালসড়ক দিয়ে এর সমাধান হবে না; লাগবে সমন্বিত ব্যবস্থাপনা। পুরো যোগাযোগ ও পরিবহনব্যবস্থাকে পুনর্বিন্যাস করে ঢেলে সাজানো হবে। কিছু রাস্তা থাকবে, যেখানে শুধু হাঁটার ব্যবস্থা থাকবে। কিছু রাস্তায় শুধু ঘোড়ার গাড়ি চলবে। নাগরিকদের জন্য সব ধরনের সুযোগ থাকবে। কোন রাস্তা বা পরিবহন ব্যবহার করবে, সে সিদ্ধান্ত নেবেন নাগরিকেরা। নগরবিদদের সঙ্গে পরামর্শ করে এসব বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে।

সুশাসনের ঢাকা

তাপস বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই দুঃখ করে বলেন, বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ করা হাজার হাজার কোটি টাকা কোথায় যায়? এ দুঃখ দূর করতে দেশের প্রথম দুর্নীতিমুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গড়ে তুলবেন তিনি। মেয়র নির্বাচিত হওয়ার ৯০ দিনের মধ্যে নাগরিকদের সব মৌলিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতির পাশাপাশি পুরান ঢাকার পঞ্চায়েত বিচারব্যবস্থা ফিরিয়ে আনার কথা বলেন তিনি। এছাড়া, নির্বাচিত হলে বছরের ৩৬৫ দিনই ২৪ ঘণ্টা নগর ভবন খোলা রাখার ব্যবস্থা করবেন। প্রতিটি নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে নগর ভবনের দরজা।

উন্নত ঢাকা

২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এ লক্ষ্যের সঙ্গে মিলিয়ে উন্নত ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে শেখ ফজলে নূর তাপস বলছেন, ৩০ বছরের মহাপরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে। তবে ২০৪১ এর মধ্যে অধিকাংশ কাজ শেষ করার লক্ষ্য থাকবে। বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নিয়ে নেওয়া কোনো প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তিনি মেয়র হলে নতুন করে নেওয়া প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করার ঘোষণা দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.