Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা যমজ বোনের ‘যমজ’ গোল্ডেন জিপিএ-৫
বিভাগীয় সংবাদ রাজশাহী শিক্ষা

যমজ বোনের ‘যমজ’ গোল্ডেন জিপিএ-৫

By Saiful IslamJanuary 1, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : বগুড়ার আদমদীঘিতে সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় যমজ বোন সাবরিনা মমতাজ তানিয়া ও সাদিয়া মমতাজ তমা গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন। দুজনই বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছেন। তানিয়া ও তমা উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার (হাটখোলা) এলাকার এএফএম মমতাজুর রহমানের মেয়ে। তাদের বাবা-মা দুজনই শিক্ষক।
যমজ বোনের ‘যমজ’ গোল্ডেন জিপিএ-৫

Advertisement

ফল প্রকাশের পর শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

তানিয়া ও তমা পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি ও জেএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। এবার এসএসসিতেও একই সঙ্গে গোল্ডেন জিপিএ-৫ পাওয়ায় ভীষণ খুশি তারা। খুশি তাদের পরিবারও।

সাবরিনা মমতাজ তানিয়া বলেন, আলহামদুলিল্লাহ আমরা দুই বোনই গোল্ডেন জিপিএ পেয়েছি। এজন্য আমরা দুজন খুবই খুশি। একই স্কুল থেকে একই সময়ে গোল্ডেন জিপিএ নিয়ে বের হয়েছি, এটা অনেক মজার একটা বিষয়।

সাদিয়া মমতাজ তমা বলেন, এই রেজাল্ট পেতে আমাদের বাবা-মা, ভাই এবং গৃহ শিক্ষকদের অনেক সহযোগিতা আছে। সবার প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে আমার মা-বাবার অনেক অবদান আছে। ফলাফল পাওয়ার পর থেকে খুবই ভালো লাগছে।

ধামকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও যমজ দুই বোনের মা হাসনা বানু বলেন, আমি ও আমার স্বামী চাকরি করায় তাদের সময় দিতে পারিনি। এরপরও স্কুল থেকে এসে চেষ্টা করেছি। ওরা নিজেরাই পড়াশোনার বিষয়ে খুব আগ্রহী ছিল। কখনোই তাদের দুজনকে পড়তে বসার জন্য বলতে হয়নি। ওদের আগ্রহের জন্য আমাদের প্রত্যাশা ছিল ওরা ভালো রেজাল্ট করবে। তারা তা-ই করেছে। খুব ভালো লাগার বিষয় হলো, ওরা একবোন আরকে বোনকে খুবই সহযোগিতা করে। তবে ওদের ভেতরে লেখাপড়া ছাড়া অন্য কোনো বিষয়ে কখনো প্রতিযোগিতা দেখিনি। তারা দুজনই ডাক্তার হতে চায়।

জিপিএ-৫-এ শীর্ষে যে বোর্ড

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
এইচএসসি পরীক্ষা

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

এইচএসসি পরীক্ষা

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

HSC

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

জার্সি বদল

‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa