Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে বিভ্রান্তি দূর করলো মার্কিন দূতাবাস, আবেদন ২১ ডিসেম্বর পর্যন্ত
শিক্ষা

যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে বিভ্রান্তি দূর করলো মার্কিন দূতাবাস, আবেদন ২১ ডিসেম্বর পর্যন্ত

By Sibbir OsmanDecember 14, 20213 Mins Read

জুমবাংলা ডেস্ক: ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা বলছেন বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যে তথ্য প্রচার করা হচ্ছে তা সত্যি নয়। দূতাবাসের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন বাংলাদেশী শিক্ষার্থী ও স্কলারদের ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কর্মসূচি চলমান আছে এবং এবিষয়ে নতুন কোন সিদ্ধান্ত আসেনি। বিবিসি বাংলার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

তবে যুক্তরাষ্ট্রের নাগরিক, শিক্ষার্থী ও স্কলারদের বৃত্তি নিয়ে বাংলাদেশে আসার কর্মসূচি বন্ধ আছে। সেটিই ফুলব্রাইট কর্মসূচির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ‘ঢাকায় হোলি আর্টিজানের (হামলার) ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্রের নাগরিক, শিক্ষার্থী ও স্কলারদের এই বৃত্তিতে বাংলাদেশে আসা বন্ধ আছে। এটি নতুন কোন ঘোষণা নয়,’ বলছিলেন দূতাবাসের ওই মুখপাত্র। মার্কিন দূতাবাসের নিয়মানুযায়ী তার নাম প্রকাশ করেননি ওই কর্মকর্তা।

এর আগে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম তাদের অনলাইন ভার্সনে বাংলাদেশীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ বন্ধের সংবাদ প্রকাশ করে। আবার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ফুলব্রাইট স্কলারশিপের ওয়েবসাইটের কথা উল্লেখ করে স্কলারশিপটি বাংলাদেশীদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে বলে প্রচার করেছিল।

সম্প্রতি পুলিশের আইজিপি বেনজীর আহমেদসহ র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার খবর নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। শুক্রবার মার্কিন অর্থ দফতরের ‘ফরেন অ্যাসেটস কনট্রোল অফিস’ (ওএফএসি) বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ১০টি প্রতিষ্ঠান ও ১৫ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে – যারা মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের সাথে সংশ্লিষ্ট বলে নিষেধাজ্ঞায় উল্লেখ করা হয়েছে।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্যে র‍্যাব এবং এর সাবেক ডিজি হিসেবে বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদ ও র‍্যাবের বর্তমান ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ আরও কয়েকজন কর্মকর্তা রয়েছেন। এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ বন্ধ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ায় ফুলব্রাইট স্কলারশিপের চলমান কর্মসূচির আবেদনকারীসহ অনেকের মধ্যেই উদ্বেগ ছড়িয়ে পড়ে।

রিফাত ফাতিমা নামে একজন আবেদনকারী বলেছেন, ফেসবুকে স্কলারশিপের সুযোগ বন্ধের খবর দেখে তিনি বিস্মিত ও হতাশ হয়েছিলেন। ‘আমি আবেদন করেছি। খবরটি দেখে খুব খারাপ লাগছিলো। পরে ভালো করে দেখে বুঝেছিলাম যে পুরোটাই ছিলো ফেক নিউজ,’ বলছিলেন তিনি। দূতাবাস জানিয়েছে বাংলাদেশীদের এ স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ১১ ডিসেম্বর ছিলো। তবে এটি এখন ২১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য মর্যাদাপূর্ণ একটি বৃত্তি হলো এই ‘ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’। নানা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এ বৃত্তির জন্য নির্বাচিতদের যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের ফি থেকে শুরু করে শিক্ষার্থীদের থাকা-খাওয়া-যাতায়াতসহ প্রয়োজনীয় সব খরচ দেয়া হয়। এখন ২০২২-২৩ সেশনের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে এবং এবছরও বাংলাদেশী শিক্ষার্থীরা ফুলব্রাইট স্কলারশিপের আওতায় মাস্টার্স করার জন্যে আবেদন করতে পারবে।

সাধারণত বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক কিংবা গবেষণার সাথে জড়িত মধ্যম পর্যায়ের কর্মকর্তাসহ সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তারা বৃত্তিটির জন্য অগ্রাধিকার পেয়ে থাকেন। এতে আবেদন করতে হলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভালো ফলের পাশাপাশি কিছুটা কাজের অভিজ্ঞতাও থাকতে হয়।

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের এই ফুলব্রাইট নিয়ে দুটি স্কিম চালু আছে। একটি হলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আর অন্যটি হলো যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন প্রার্থীদের জন্য। দ্বিতীয় স্কিমের আওতায় প্রতিবছরই বাংলাদেশ থেকে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশী শিক্ষার্থী ও গবেষকরা। তবে ২০১৬ সালে হোলি আর্টিজানের হামলার ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ও গবেষকদের বাংলাদেশে আসা বন্ধ রয়েছে। এবারেও ফুলব্রাইটের ঘোষণায় সেটি বহাল রাখা হয়েছে।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পাতায় গত ১২ ডিসেম্বর একটি পোস্ট দিয়ে আবেদনের সুযোগটি আবারো মনে করিয়ে দেয়া হয়েছে। এতে বলা হয়েছে- ‘আপনি কি উন্নত ডিগ্রি বা সমমানের পেশাদার অভিজ্ঞতা সম্পন্ন স্কলারদের একজন যিনি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে গবেষণা পরিচালনা ও তাদের বিশেষত্ব শেখাতে প্রস্তুত? ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দের সাথে ২০২২ সালের ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম’র আওতায় ছয় থেকে নয় মাস মেয়াদী গবেষণা অনুদান যা ২০২২ সালের সেপ্টেম্বর মাসে শুরু হবে তা প্রদানের ঘোষণা দিচ্ছে। এখনই আবেদন করুন।’ মঙ্গলবার দুপুরেও সেটি আবার পোস্ট করা হয়েছে দূতাবাসে ফেসবুক পেজে। সূত্র: বিবিসি বাংলা।

পৃথিবীতে ডিজিটাল বিপ্লব বাংলাদেশ থেকেই সূচিত হয়েছে: মোস্তাফা জব্বার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

July 5, 2026
Ministry-of-Education

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল

July 5, 2026
Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

July 4, 2026

Latest News

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

Ministry-of-Education

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল

Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা চলাকালে মাতলামি করা সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

শিক্ষার্থী

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

Sikkha

এক লাখ শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

Madrasha

জাল সনদে এমপিওভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, অর্থ ফেরতের নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa