Leandro Gallicchio একজন আর্জেন্টিনার নাগরিক ও পাশাপাশি তিনি লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। তিনি দেশটির রাজধানীর বুয়েন্স আর্য়াসে বসবাস করেন। সম্প্রতি কাতার বিশ্বকাপ চলাকালীন সময়ে তার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে।

Advertisement

Leandro Gallicchio সামাজিক মাধ্যমে বাংলাদেশ ও তার মানুষের প্রতি নিজের ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশ করেছেন। বাংলাদেশের ক্রিকেট খেলার খবর রাখেন তিনি। পাশাপাশি স্পোর্টস সেকশনে বাংলাদেশের অর্জন ও সাফল্যে তিনি অভিনন্দন জানান।

তার বন্ধু-বান্ধবের মধ্যে অনেকেই বাংলাদেশে রয়েছেন। এসব বাংলাদেশীরা আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আর্য়াসে বসবাস করেন। বাংলাদেশের পরিচিতির স্বার্থে তিনি পতাকা, বাংলাদেশের ক্রিকেটের লোগো সংবলিত ক্যাপ এবং টি-শার্ট ব্যবহার করে থাকেন।

তিনি একাধিকবার বাংলাদেশ এবং এদেশের মানুষের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন। তার ইচ্ছা ভবিষ্যতে সুযোগ পেলে বাংলাদেশে আসা এবং এদেশের মানুষের সাথে আর্জেন্টিনার খেলা উপভোগ করা।

পরবর্তী সময় ২০২৪ সালে কোপা আমেরিকায় আর্জেন্টিনা অংশগ্রহণ করবে। তিনি বাংলাদেশে এসে আর্জেন্টিনার সমর্থকদের সাথে নিয়ে ঐ কোপা আমেরিকা উপভোগ করতে ইচ্ছে প্রকাশ করেন।

পাশাপাশি তিনি সেসব বাংলাদেশীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও ধন্যবাদ জানিয়েছেন যারা কাতার বিশ্বকাপ সহ সব সময় আর্জেন্টিনা দলকে সমর্থন করেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন বাকি দুই ম্যাচ আর্জেন্টিনার জয়ী হয়ে শিরোপা জিততে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.