Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা যেখানেই মানসম্মত শিক্ষা আছে, সেখানেই পরীক্ষার চাপ কম: শিক্ষামন্ত্রী
শিক্ষা

যেখানেই মানসম্মত শিক্ষা আছে, সেখানেই পরীক্ষার চাপ কম: শিক্ষামন্ত্রী

By iNews DeskDecember 12, 20212 Mins Read

জুমবাংলা ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, বিশ্বের যেখানেই মানসম্মত শিক্ষা আছে, সেখানেই পরীক্ষার চাপ কম। পরীক্ষার চাপ যত কমানো যায়, ততবেশী মানসম্মত শিক্ষা হয়।
যেখানেই মানসম্মত শিক্ষা আছে, সেখানেই পরীক্ষার চাপ কম: শিক্ষামন্ত্রী

Advertisement

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল সংলগ্ন মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরাও শিক্ষার্থীদের শিক্ষা পদ্ধতির পরিবর্তন আনছি। পুরো পড়াশোনাটাই হবে শিক্ষার্থী কেন্দ্রিক। মূল্যায়ন পদ্ধতিরও পরিবর্তন আনছি। ধারাবাহিক মূল্যায়ন অনেক বেশি হবে। শিক্ষার্থীদের কাজের মধ্য দিয়ে মূল্যায়ন হবে, অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন হবে। সেটিই আমরা চাই।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিজেদের স্বশিখনের উপর জোর দেয়া হবে। তাদের নিজের মতো করে শেখার উপরেও জোর দেয়া হবে। তারা যা শিখবে তা যেন বাস্তবজীবনে প্রয়োগ করতে পারে।

‘আপনারা জানেন যে, প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত নতুন শিক্ষাক্রম আমরা প্রণয়ন করেছি’-এ কথা উল্লেখ করে তিনি বলেন, সেই শিক্ষাক্রম অনুযায়ী নতুন বছর থেকে পরীক্ষণমূলক পাইলটিং হবে, পরিমার্জন ও পর্যালোচনা করে ২০২৩ সালে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আমাদের এই প্রাক প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত নতুন কার্যক্রম কাজ করতে শুরু করবে। অনেক স্বপ্ন নিয়ে আমরা এ পথে হাঁটছি।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আপনারা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যের কথা। এসডিজি-৪ যেটি, সেটি অর্ন্তভূক্তিমূলক শিক্ষার কথা বলে। সেখানে ইনক্লুসিভ এন্ড ইকুইটেবল এডুকেশন, কোয়ালিটিটিভ শিক্ষা, লাইফলার্ন শিক্ষা-সেখানে শিক্ষার গুণগতমান অর্জনের কথা বলছে, অর্থ্যাৎ কোয়ালিটি এডুকেশন ও জীবনব্যাপী শিক্ষা। কারণ পৃথিবী এতো দ্রুত পরিবর্তন হচ্ছে, কাজেই আজকে আমরা যা শিখছি তা দু-চার, পাঁচ বছরের মধ্যে সেই শিক্ষাটা কখনো কখনো হয়তো একবারেই আর কাজে লাগানো যাচ্ছে না। সেই বিষয়টাই পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের নতুন প্রযুক্তি ও নতুন দক্ষতা শিখতে হবে। অর্জন করতে হবে অভিজ্ঞতা। শিখতে হবে জীবনব্যাপী।

মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমটি একবারেই মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর করা হয়েছে। এতে জ্ঞান ও প্রযুক্তির উপর গুরুত্ব দেয়া হচ্ছে। কারিগরী শিক্ষার উপর গুরুত্ব দেয়া হচ্ছে।

দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যারা হবে অভিযোজনে দক্ষ ও সক্ষম। যেকোনো পরিবর্তনই আসুক না কেন, তারা যেন তাতে খাপ খাইয়ে নিতে পারবে। এটিই হচ্ছে আমাদের রূপকল্প।
সূত্র : বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa