জুমবাংলা ডেস্ক : করোনাকালে সারা দেশে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৬ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে ৩৪ হাজার ৭৩টি পদে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের সুপারিশ করে বেসরকারি নিবন্ধন ও প্রত্যায়ন কৃর্তপক্ষ (এনটিআরসিএ)। এসব প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন চলমান থাকা অবস্থায়ই তাদের নিয়োগ দেয়া হলো। ভেরিফিকেশন রির্পোটে নেতিবাচক কিছু পাওয়া গেলে তাদের নিয়োগ বাতিল করা হবে।

Advertisement

আর সরকারি কর্ম কমিশন (পিএসসি) সরকারি মাধ্যমিক স্কুলে ২ হাজার ৬৫টি পদে সহকারি শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করেছে। সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কয়েকজন শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

জানা যায়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে ২ হাজার ১৫৫ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হলেও ২ হাজার ৬৫ জনের পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পাওয়ায় তাদের নিয়োগপত্র দেয়া হচ্ছে।

আর তৃতীয় গণ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় গত বছরের ১৫ জুলাই ৩৮ হাজার ২৮৩জন শিক্ষক নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ। এর মধ্যে পুলিশ ভেরিফিকেশনের ফরম জমা দেয় ৩৪ হাজার ৭৩জন। আর বাকি ৪ হাজার ২১০ জন প্রার্থীকে ফেব্রুয়ারি মাসের ৭ তারিখের মধ্যে পুলিশ ভেরিফিকেশনের ফরম জমা দিতে বলা হয়েছে।

এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগ পাওয়া ৩৪ হাজার ৭৩টি পদের মধ্যে এমপিও পদ রয়েছে ৩০ হাজার ৯০৪টি আর নন-এমপিও পদ রয়েছে ৩ হাজার ১৬৯টি।

৩৪ হাজার ৭৩ জন শিক্ষকের মধ্যে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন ৬ হাজার ৫০১ জন, সহকারি শিক্ষক পদে ২৪ হাজার ৪১৮ জন, সহকারি মৌলভী ১ হাজার ৫২৮ জন, ইবতেদায়ী মৌলভী ৩৫৫জন, ট্রেড ইনস্ট্রাকটর ৩৮৯জন, ইনস্ট্রাক্টর ১০০ জন, জুনিয়র ইনস্ট্রাক্টর ৬ জন, প্রদর্শক ১৯৪জন, ইবতেদায়ী ক্বারী ৯৩ জন, ইবতেদায়ী শিক্ষক ৪৮৯ জন নিয়োগের সুপারিশ পেয়েছেন।

এছাড়া, সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগের সুপারিশ পাওয়া ২ হাজার ১৫৫ জন শিক্ষকের মধ্যে বাংলা বিষয়ে রয়েছেন ৪৯৩ জন, ইংরেজীতে ১৬১ জন, গণিতে ১৯১ জন, সামাজিক বিজ্ঞানে ৮৩ জন, ধর্মে ২৪৫ জন, ভৌত বিজ্ঞানে ১৭০ জন, ব্যবসায় শিক্ষায় ৬৬ জন, চারুকলায় ১৫৪ জন, শারীরিক শিক্ষায় ১০৬ জন, কৃষি শিক্ষায় ৭১ জন, জীব বিজ্ঞানে ২১৯ জন এবং ভূগোলে ১০৬জন।

বড় নিয়োগ নিয়ে আসছে সুখবর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.