Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা যেসব বিশ্ববিদ্যালয়ের বিএড সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়
শিক্ষা

যেসব বিশ্ববিদ্যালয়ের বিএড সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 22, 2023Updated:October 22, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ও ২৩টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাড়া অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিএড সনদ গ্রহণযোগ্য হবে না। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) এক তদন্ত ও নিরীক্ষা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ২০০৮ খ্রিষ্টাব্দ ও তৎপরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিএড ডিগ্রি সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন এবং উচ্চ আদালতের রায়ের আলোকে ডিআইএর

(পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর) প্রতিবেদনটি তৈরি করে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

যেসব বিশ্ববিদ্যালয়ের বিএড সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়

Advertisement

প্রতিবেদনের ফলে বেসরকারি উত্তরা ইউনিভার্সিটি, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, রয়েল বিশ্ববিদ্যালয়, প্রাইম বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং অতীশ দিপঙ্কর বিশ্ববিদ্যালয়ের বিএড সনদধারী শিক্ষকদের কপাল পুড়লো।  কারণ, ওই প্রতিবেদনে এসব বিশ্ববিদ্যালয় থেকে বিএড সনদ নেয়া শিক্ষকদের বিএড স্কেলের টাকা ফেরত দেয়ার সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে তাদের বিএড স্কেল বাতিল করে বেতন এক ধাপ কমানোর সুপারিশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নিয়ে করা প্রতিবেদনে এ সংক্রান্ত সব বিধিবিধান ও উচ্চ আদালতের রায়ের বরাতে এসব সুপারিশ করেছেন ডিআইএ কর্মকর্তারা।

ডিআইএর পরিদর্শন ও নিরীক্ষা কর্মকর্তারা হলেন- যুগ্ম-পরিচালক বিপুল চন্দ্র সরকার, শিক্ষা পরিদর্শক মো: মুকিব মিয়া, সহকারী শিক্ষা পরিদর্শক মনিরুজ্জামান ও সাদিয়া সুলতানা এবং অডিট অফিসার চন্দন কুমার দেব।

প্রসঙ্গত, শিক্ষকদের বিএড স্কেল ও অধিকতর আর্থিক সুবিধা পেতে সনদ জমা দিতে হয়।

জানা গেছে, নিয়ম না মেনে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৪৩ জন শিক্ষক ইতোমধ্যে বন্ধ ঘোষিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়সহ সাতটি বিশ্ববিদ্যালয় থেকে বিএড সনদ নিয়েছেন। যেগুলোর সনদকে অগ্রহণযোগ্য ঘোষণা করা হয়েছে। তাদের কেউ কেউ ইতোমধ্যে বিএড স্কেল পেয়েছেন। অন্যরা বিএড স্কেলের অপেক্ষায় আছেন।

ডিআইএর প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএড সনদ অর্জন করা ওই ৪৩ শিক্ষকের মধ্যে যারা বিএড স্কেল পাননি তারা ভবিষ্যতেও বিএড স্কেল পাবেন না। যারা পেয়েছেন তাদের ওই পরিমাণ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে এবং তাদের বেতন স্কেল এক ধাপ অবমনন হবে।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, ২০০৮ খ্রিষ্টাব্দের ১৫ মে কর্মরত শিক্ষকদের সরকারি টিটি কলেজ থেকে বিএড সনদ অর্জনের বাধ্যবাধকতা দিয়ে পরিপত্র জারি হয়। এরপর ২৩টি বেসরকারি টিটি কলেজ ওই আদেশের বিরুদ্ধে আদালতে রিট করে। পরে আদালত সরকারি টিটি কলেজের পাশাপাশি ওই ২৩টি বেসরকারি টিটি কলেজের সনদ গ্রহণযোগ্য ঘোষণা করে রায় দেয়। ২০১৬ খ্রিষ্টাব্দের ২৮ জানুয়ারি জারি করা এক পরিপত্রে বিষয়টি জানায় শিক্ষা মন্ত্রণালয়। তাই সরকারি টিটি কলেজ ও ওই ২৩টি বেসরকারি টিটি কলেজ ছাড়া অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বেসরকারি টিটি কলেজের  বিএড সনদ শিক্ষকতার জন্য গ্রহণযোগ্য হবে না।

ডিআইএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ খ্রিষ্টাব্দের ৩০ ডিসেম্বর ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দূর শিক্ষণের মাধ্যমে শিক্ষা কাযক্রম বন্ধ ঘোষণা করে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

June 20, 2026
উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

June 19, 2026
এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

June 18, 2026

Latest News

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

Sikkha Minister

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

কুবি শিক্ষার্থী

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পড়ার সুযোগ, আবেদন শুরু

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa