ইবিতে রং তুলি ও আলপনা

নাজিম হোসেন,ইবি: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিতে শোকের রক্তঝরা দিন ও ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করতে নেয়া হয়েছে নানা প্রস্তুতি।

প্রস্তুতির অংশ হিসেবে ভাষা দিবস উদযাপন ও শহীদের স্মৃতি স্মরণে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু করে সোমবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত রং তুলি ও আলপনা অঙ্কনের কাজ করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ মুখে মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে দিয়ে রাস্তায় ক্যানভাস বানিয়ে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে নানা আল্পনা। অমর একুশকে ঘিরে চারুকলা বিভাগের শিক্ষার্থীদের পরিশ্রমে এভাবে রাঙিয়ে তুলছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রবেশ প্রাঙ্গণ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আল্পনা গুলো অধিকাংশই মিশে গিয়েছে। সৌন্দর্য বাড়াতে নতুন রঙ করছে শিক্ষার্থীরা। প্রবেশ প্রাঙ্গণ আল্পনার রঙে অন্যরকম সাজানো হচ্ছে। এসব যে রক্ত ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা তা বলার ধরে নেওয়া যায়।

সেখানে রং তুলি নিয়ে সজ্জায় ব্যস্ত নাঈম হাসান বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস শহীদদের রক্ত রাঙা ইতিহাস। এই দিন সামনে রেখে আমরা আমাদের ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমরা এ কাজগুলো করে যাচ্ছি। এ কাজে যুক্ত হতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে।

চারুকলা বিভাগের আরেক শিক্ষার্থী গ্লোরিয়া গ্রোরি বলেন, আমাদের বিভাগের উদ্যোগে এ আল্পনার কাজ করছি। আমাদের বিভাগের মোট তিনটি ব্যাচ এ কাজে অংশগ্রহণ করেছে। আমাদের শহীদ মিনারে আল্পনা আঁকা শেষ। আমরা চেষ্টা করেছি সবকিছু নতুন করে ক্যাম্পাসকে উপহার দিব। সবাই যখন শহীদদের শ্রদ্ধা জানাতে আসবে তখন মিনারকে নতুন রূপে দেখতে পারবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google