পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ ও বিশ্বের সব মুসলমানদের শুভেচ্ছা ও মোবারক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের কাছে করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন।
তিনি উল্লেখ করেন, এ মাস অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ। আল্লাহ বলেন, ‘রমজান মাস, এতে মানুষের এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে।’ তাই এ মাসের বিশেষত্ব অনেক বেশি বলেও উল্লেখ করেন তিনি।
বাণীতে আরও বলা হয়, পবিত্র রমজান মাস ইবাদতের বিশেষ মৌসুম। এই মাসে মানুষের গুনাহ দূরীভূত হয়ে আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি হয় সিয়াম সাধনার মাধ্যমে। এ মাসের উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা এবং ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়।
আরও পড়ুনঃ
রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে বিবেচনা করবেন না: প্রধানমন্ত্রী
সংযমের মধ্য দিয়ে হিংসা-প্রতিহিংসা, অন্যের অমঙ্গল কামনা, অশ্লীলতা ও পঙ্কিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক—এ কামনাও ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। তিনি মাহে রমজানে সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


