জুমবাংলা ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে পরকীয়ার জেরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
আহতরা হলেন ইয়ামিস আক্তার, তার মেয়ে মাহমুদা এবং বাবু নামে আরেক যুবক। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ডিএমপির যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
ওসি মাজহারুল ইসলাম জানান, পরকীয়ার জেরে ধরে যাত্রাবাড়ীতে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখম করেছেন এক যুবক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি।
ওসি আরো জানান, পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


