
সোমবার সকালে ‘সি’ ইউনিটের প্রধান সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আখতার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক নাসিমা আখতার বলেন, ফল প্রকাশ করতে আমাদের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকাল ১১টায় ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।
এর আগে, গত ৫ মার্চ চারটি শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। চার গ্রুপের নিবন্ধিত পরীক্ষার্থী ছিল প্রথম তিন গ্রুপে ১৮ হাজার ৬৪৪ জন করে এবং চতুর্থ গ্রুপে ১৮ হাজার ৬৪৫ জন। মোট পরীক্ষা দেন ৭৪ হাজার ৫৭৭ জন।
পরীক্ষায় উপস্থিতির শতকরা হার ছিল গ্রুপ-১ এ ৮২.০৩, গ্রুপ-২ এ ৮১.৯০, গ্রুপ-৩ এ ৮২.০৭ এবং গ্রুপ-৪ এ ৮২.৪৭ শতাংশ। ‘সি’ ইউনিটে উপস্থিতির গড় হার ছিল ৮২.১২ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



