Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news রাষ্ট্রপতিকে অপসারণের সিদ্ধান্ত হয়নি: ড. ইউনূসের উপপ্রেস সচিব
Bangladesh breaking news জাতীয়

রাষ্ট্রপতিকে অপসারণের সিদ্ধান্ত হয়নি: ড. ইউনূসের উপপ্রেস সচিব

By Tarek HasanOct 23, 2024, 12:23 PM Asia/DhakaUpdated:Oct 23, 2024, 12:23 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

অপূর্ব জাহাঙ্গীর বলেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র সম্পর্কে মিথ্যা বলেছেন’ বলে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে সরকার একমত।

ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার আরেক উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সহকারী প্রেস সচিব নায়েম আলী ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক সাক্ষাৎকারে কিছু মন্তব্য করেন, যা রোববার ‘জনতার চোখ’ ম্যাগাজিনে প্রকাশিত হয়।

এতে রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে বলা হয়, তার কাছে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় সোমবার ড. আসিফ নজরুল বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘তার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই’ মর্মে স্ববিরোধী বক্তব্য দিয়েছেন।

আইন উপদেষ্টা তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ৫ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি নিজেই বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন’। তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই বলে রাষ্ট্রপতি স্ববিরোধী বক্তব্য দিয়েছেন।

তিনি যোগ করেন, ৫ আগস্ট উদ্ভূত পরিস্থিতিতে কী করবেন তা নির্ধারণ করতে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে উপদেষ্টার এখতিয়ার প্রয়োগ করে সুপ্রিম কোর্টের মতামত বা রেফারেন্স জানতে চেয়েছিলেন। এরপর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতি একটি মতামত দিয়েছেন। সেই মতামতের প্রথম লাইনটি ছিল, ‘যেহেতু দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন…।’

সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন ড.আসিফ নজরুল

আইন উপদেষ্টা বলেন, রেফারেন্সে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সব বিচারপতির স্বাক্ষর রয়েছে।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার বঙ্গভবনের সামনে ও নগরীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল থেকে বঙ্গভবনের সামনে অবস্থান নেন কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আশ্বাসে বঙ্গভবন এলাকা ছাড়েন আন্দোলনকারীরা।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
strom

রাত ১টার মধ্যে ১৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

May 23, 2026, 8:58 PM Asia/Dhaka
Logo

মূলধন ২০০০ কোটির নিচে হলে ব্যাংকের নগদ লভ্যাংশে ‘না’

May 23, 2026, 8:56 PM Asia/Dhaka
প্রণোদনা তহবিল

প্রণোদনা তহবিল থেকে কোন খাত কত টাকা পাবে

May 23, 2026, 8:51 PM Asia/Dhaka
Latest News
strom

রাত ১টার মধ্যে ১৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

Logo

মূলধন ২০০০ কোটির নিচে হলে ব্যাংকের নগদ লভ্যাংশে ‘না’

প্রণোদনা তহবিল

প্রণোদনা তহবিল থেকে কোন খাত কত টাকা পাবে

হাজি

হাজিদের সর্বোচ্চ সেবা দিলে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রীর

রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

জান্নাতুল সুমাইয়া হিমি

আমি পারিবারিকভাবেই ব্রাজিল সাপোর্টার: হিমি

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

অভিনেত্রী রুক্মিণী

অভিনেত্রীর বিকিনি পরা ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেলো

প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp