Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news রাস্তার মাঝখানে যাত্রী ওঠা-নামা বন্ধের নির্দেশ
Bangladesh breaking news জাতীয়

রাস্তার মাঝখানে যাত্রী ওঠা-নামা বন্ধের নির্দেশ

By Tarek HasanSeptember 22, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা এবং এলোমেলোভাবে রাস্তায় গাড়ি রাখা বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

police

শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে ‘গণপরিবহণে সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করতে বাস মালিকদের সঙ্গে মতবিনিময় সভায়’ এ নির্দেশনা দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।

তিনি বলেন, ‘রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে ও যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা এবং এলোমেলোভাবে রাস্তায় গাড়ি রাখা বন্ধ করতে হবে। ড্রাইভার ও বাস শ্রমিকদের এ বিষয়ে আরো সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের আরও বেশি মনিটরিং করা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে।’

Advertisement

ডিএমপি কমিশনার বলেন, ‘সবাই আন্তরিকভাবে কাজ করলে মহানগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হব। যে কোনো প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় আপনাদের পাশে থাকবে।’

মো. মাইনুল হাসান বলেন, ‘গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এক বিশেষে পরিস্থিতিতে আমি ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। তখন সড়কে ও গণপরিবহনে এক ধরনের অব্যবস্থাপনা বিদ্যমান ছিল। খুব অল্পসময়ের মধ্যেই সে পরিস্থিতি থেকে আমরা উন্নয়ন ঘটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি।’

সভায় বাস মালিকদের পক্ষ থেকে আরো সহযোগিতা ও বাস শ্রমিকদের সচেতনতা বাড়ানোর জন্য সচেতনতামূলক সভা করার আহ্বান জানানো হয়।

সাবেক রেলমন্ত্রী সুজন ৫ দিনের রিমান্ডে

মতবিনিময় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, যুগ্ম পুলিশ কমিশনার, ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, সিটিবাস মালিক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Royal Mail

Royal Mail Reports Local Processing Delays as UK Network Stays on Schedule

September 9, 2026
US pork recall

US recall covers 1,513 pounds of imported guanciale over Listeria risk

September 8, 2026
vivo OriginOS 7

vivo OriginOS 7 Preview Centers on Faster Interface Before September Reveal

September 5, 2026

Latest News

Royal Mail

Royal Mail Reports Local Processing Delays as UK Network Stays on Schedule

US pork recall

US recall covers 1,513 pounds of imported guanciale over Listeria risk

vivo OriginOS 7

vivo OriginOS 7 Preview Centers on Faster Interface Before September Reveal

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa