Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রিকশা শ্রমিকদের আমরণ অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ ২০ জন
জাতীয় বিভাগীয় সংবাদ

রিকশা শ্রমিকদের আমরণ অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ ২০ জন

By Shamim RezaOctober 3, 20192 Mins Read
Advertisement

barishal-28-powered-ricksh-20191003155632

জুমবাংলা ডেস্ক : বৃহস্পতিবার (৩ অক্টোবর) বরিশাল শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে আমরণ অনশন কর্মসূচির দ্বিতীয় দিন ২০ জন রিকশাচালক অসুস্থ হয়ে পড়েছেন।

তাদের মধ্যে তিনজনকে দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১৭ জনকে কর্মসূচির স্থলে স্যালাইন দেয়া হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির ব্যানারে আমরণ অনশন কর্মসূচি শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের উপদেষ্টা ও জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। অর্ধশতাধিক রিকশা শ্রমিক এ কর্মসূচি পালন করছেন। তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১০ জন নেতা আমরণ অনশনে অংশ নিয়েছেন।

রিকশা শ্রমিকরা জানান, ১৯ আগস্ট থেকে বরিশাল নগরীতে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান জোরদার করা হয়। এ পর্যন্ত পাঁচ শতাধিক ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে। প্রায় প্রতিটি রিকশার ব্যাটারি ও মোটর খুলে রাখা হয়েছে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে রিকশাগুলো কিনেছেন তারা।

তাদের রিকশা জব্দ করায় ঋণ শোধ করতে পারছেন না। বন্ধ হয়ে গেছে তাদের জীবিকার পথ। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়ে নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে আমরণ অনশনে বসেন রিকশা শ্রমিকরা।

সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী বলেন, ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন শ্রমিকরা। মানববন্ধন, বিক্ষোভ, সংহতি সমাবেশ ও গণস্বাক্ষর সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রশাসনের সবস্তরের ধরনা দিয়েছেন তারা। ব্যর্থ হয়ে অবশেষে জীবনের ঝুঁকি নিয়ে আমরণ অনশন শুরু করেছেন রিকশা শ্রমিকরা।

তিনি বলেন, অনশন কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২০ জন রিকশা চালক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১৭ জনকে কর্মসূচি স্থলে স্যালাইন দেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ২০ অনশনের অসুস্থ আমরণ জন দিনে দ্বিতীয়! বিভাগীয় রিকশা শ্রমিকদের সংবাদ
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

February 5, 2026
বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

February 5, 2026
থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

February 5, 2026
Latest News
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

প্রতিবেদন প্রকাশ

নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ প্রকাশ

নাহিদ

বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ

আমীর

মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে: আমীর খসরু

বহিস্কার

আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.