Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home টপ নিউজ বাংলাদেশ রেলওয়েতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করার নিয়ম
টপ নিউজ

বাংলাদেশ রেলওয়েতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করার নিয়ম

By Shamim RezaDecember 31, 20213 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ রেলওয়েতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে নেয়া হবে এক হাজার ৮৬ জন। পাবনা ও লালমনিরহাট জেলা ছাড়া বাকি ৬২ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। অনলাইনে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে চলবে নতুন বছরের ২৬ জানুয়ারি পর্যন্ত।

রেলওয়েতে বড় নিয়োগ

Advertisement

খালাসি পদে আবেদনের জন্য কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। যেসব প্রার্থীর বয়স ১ ডিসেম্বর ২০২১ তারিখে ১৮ বছর পূর্ণ হবে এবং ২৫ মার্চ, ২০২০ তারিখে যাদের বয়স ৩০ বছর হয়েছে তারা আবেদন করতে পারবেন।

তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ২৫ মার্চ, ২০২০ তারিখে ৩২ বছর পূর্ণ হলেও তারা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

জনপ্রিয় রিয়েলিটি শো বিগবস এ ভুতুড়ে কাণ্ড

বাংলাদেশ রেলওয়েতে যারা কমপক্ষে ২০ বছর চাকরি করেছেন তাদের সন্তানেরা পোষ্য কোটার সুবিধা পাবেন। আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা [email protected] ইমেইলে যোগাযোগ করা যাবে।

যেভাবে আবেদন করতে হবে : আগ্রহী প্রার্থীদের এ ওয়েবসাইটের www.br.teletalk.com.bd মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ফরম সঠিকভাবে পূরণের পর রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদনপত্র সাবমিট করার পর ইউজার আইডি, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি আবেদন কপি দেয়া হবে। এ ইউজার আইডি ব্যবহার করে টেলিটক নম্বরের মাধ্যমে খালাসি পদের পরীক্ষার ফি ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্রে প্রার্থী যে মোবাইল ফোন নম্বর দেবেন, তা সব সময় সচল রাখতে হবে। কারণ, পরবর্তী সময়ে পরীক্ষাসংক্রান্ত সব তথ্য এ ফোনে খুদে বার্তার মাধ্যমে পাঠানো হবে।

পদ্মাপাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হাঁটলেন স্বপ্নের সেতুতে

আবেদন করার পর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে। এটি ব্যবহার করে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নামসংবলিত প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এই প্রবেশপত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দেখাতে হবে।

অনলাইনে আবেদন এবং টাকা জমা দেয়ার কাজ প্রার্থী নিজেকেই করতে হবে। এ ক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে আবেদন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে আবেদনপত্র পূরণ ও ফি জমা দিতে বিজ্ঞপ্তিতে পরামর্শ দেয়া হয়েছে।

একফ্রেমে ক্যাটরিনার ৭ ভাইবোনের ছবি ভাইরাল

প্রয়োজনীয় কাগজপত্র : আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় সব সনদের মূল কপিসহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণ করা আবেদন ফরমসহ সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে।

জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের স্বাক্ষরসহ নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা সনদের মূল কপি জমা দিতে হবে। পরীক্ষায় সময় কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ পদে নিয়োগ পেলে ২০তম গ্রেডে বেতন স্কেল হবে ৮,২৫০-২০,০১০ টাকা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Police

পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ

July 4, 2026
জেনিফার লোপেজ

সারাজীবন মানুষের হৃদয় ভাঙলে পরাজয় আপনারই : জেনিফার লোপেজ

July 2, 2026
মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

June 11, 2026

Latest News

Police

পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ

জেনিফার লোপেজ

সারাজীবন মানুষের হৃদয় ভাঙলে পরাজয় আপনারই : জেনিফার লোপেজ

মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

পরকীয়া

কক্সবাজারে পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

বাংলাদেশি আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

xiaomi 17t pro

Xiaomi 17T Pro Set for May 28 Debut as Xiaomi Reveals Key 17T Specifications Ahead of Launch

পাচার হয়

প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান

থাকবে না বিদ্যুৎ

সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

দ্বিগুণ

নতুন পে-স্কেলে দ্বিগুণ হতে পারে যাদের পেনশন

বৃষ্টির সম্ভাবনা

আংশিক মেঘলা ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত নেই বৃষ্টির সম্ভাবনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa