Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় লঞ্চে আগুনের ঘটনায় আরও ১ জনের মৃত্যু
জাতীয় বিভাগীয় সংবাদ

লঞ্চে আগুনের ঘটনায় আরও ১ জনের মৃত্যু

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 25, 2021Updated:December 25, 20212 Mins Read

লঞ্চে আগুনের ঘটনায় আরও ১ জনের মৃত্যু

Advertisement
জুমবাংলা ডেস্ক: ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ৩৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে।  এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৯ জন হয়েছে।

বাসস’র ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকান্ডের  ঘটনায় দগ্ধ যাত্রী হাবিব খান (৪৫) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাড়ি বরগুনা জেলার সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো, বাচচু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস, এম আইয়ুব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় মৃত হাবিবের স্বজনের সঙ্গে কথা হয়েছে। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। ঘটনার সময় নদীতে লাফিয়ে পরে বুকে আঘাত পেয়েছিলেন।

নিহত হাবিব খানের স্ত্রী সায়েরা বেগম জানান হাবিব গ্রামে মুদি দোকান করতেন। এক সপ্তাহ আগে স্বামী-স্ত্রী দু’জন টঙ্গিতে ছেলে শাহিনের বাসায় বেড়াতে যান। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে লঞ্চে ওঠেন। রাতে লঞ্চে আগুন লাগলে স্বামী-স্ত্রী পানিতে লাফিয়ে পরেন। এতে হাবিব আহত হন। তাকে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জানান, ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকান্ডে দগ্ধদের মধ্যে ২১ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে একজন মারা যান। চিকিৎসা নিয়ে ফিরে গেছেন চারজন। একজনকে ক্যাজুলিটি বিভাগে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ১৫ জন চিকিৎসাধীন আছেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 14, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa