Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শারীরিক প্রতিবন্ধকতা জয় করা মাহমুদুরের স্বপ্ন উচ্চশিক্ষার
বিভাগীয় সংবাদ শিক্ষা

শারীরিক প্রতিবন্ধকতা জয় করা মাহমুদুরের স্বপ্ন উচ্চশিক্ষার

By rskaligonjnewsAugust 7, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: অদম্য ইচ্ছে শক্তি আর আত্মবিশ্বাসকে পুঁজি করে শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়েছে প্রতিবন্ধী মাহমুদুর রহমান নেহাত। সে হুইল চেয়ারে বসে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে। তার চোখে এখন উচ্চশিক্ষার স্বপ্ন। মাহমুদুরের এই সাফল্যে বাবা-মা, শিক্ষক, সহপাঠীসহ এলাকার সবাই খুশি।

শারীরিক প্রতিবন্ধকতা জয় করা মাহমুদুরের স্বপ্ন উচ্চশিক্ষার

Advertisement

মাহমুদুর রংপুরের কাউনিয়া উপজেলার খোপাতী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামের মুরগী বিক্রেতা আব্দুল হান্নান মিয়ার ছেলে।

মাহমুদুর রহমান নেহাত জানায়, তারা দুই ভাই। ছোট ভাই নিয়ামুল পঞ্চম শ্রেণিতে পড়ে। নিজেদের কোন জমিজিরাত নেই। এমন কী বাড়ি ভিটা টুকুও নেই তাদের। চাচার দেওয়া এক টুকরা জমিতে তাদের বাড়ি। বাবা বাড়ি বাড়ি গিয়ে মুরগী কিনে এবং সেগুলো ফেরি করে হাট বাজারে বিক্রি করে। এতে যা আয় হয় তা দিয়ে কোন রকমে চলে ৪ সদস্যের সংসার। মাহমুদুর সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে একটি ভালো কলেজের ভর্তি হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠিত হওয়াসহ পরিবারের অভাব দূর করতে চায়।

মাহমুদুর জানায়, প্রতিষ্ঠানের শিক্ষকগণ আন্তরিকতার সাথে পাঠদানসহ সাধ্যমত সহযোগিতা করেছে। যার জন্য ভালো রেজাল্ট সম্ভব হয়েছে।

মাহমুদুর রহমান জানায়, সে প্রতিদিন ৫/৬ ঘণ্টা করে পড়ালেখা করেছে। আর্থিক অনটনের কারণে বই কিনতে না পেরে বন্ধুদের কাছে বই ধার নিয়ে পড়ালেখা চালিয়েছে। এখন সবার ভালোবাসা আর বিত্তবানদের আর্থিক সহযোগিতার মাধ্যমে পড়ালেখা করে অনেক বড় হতে চায় । উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক হতে চায় মাহমুদুর।

মাহমুদুরের মা নারগিস পারভীন জানায়, জন্মের পর থেকে পায়ের শক্তি কমে যায় মাহমুদুরের । দুটি পা চিকন হয়ে যায় এবং হাঁটাচলার শক্তি হারিয়ে ফেলে। বড় হওয়ার সাথে সাথে তার পা দুটি একেবারেই অকেজো হয়ে যায়। এখন সে আর হাঁটাচলা করতে পারেনা। পরে এক হৃদয়বান ব্যক্তি তাকে একটি হুইলচেয়ার প্রদান করেন। এখন তার জীবনের সবকিছু হুইল চেয়ারেই সীমাবদ্ধ। ছেলের স্বপ্ন পূরণের জন্য দোয়া ও আর্থিক সহযোগিতা চেয়েছেন মা নারগিস।

খোপাতী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই জানান, মাহমুদূর প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসিতে জিপিএ-৫ অর্জন করে ভালো কলেজে ভর্তির স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। তার বন্ধুদের সহযোগিতায় হুইল চেয়ারে বসে নিয়মিত স্কুল আসতো। অন্যান্য শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে তাকে পাঠদানসহ সব সময় খোঁজখবর রাখতেন। প্রবল ইচ্ছে শক্তির কারণে পড়ালেখা করে সে জিপিএ-৫ পেয়েছে। সরকার ও বিত্তবানদের একটু সহানুভূতি পেলে তার উচ্চ শিক্ষা অর্জনের স্বপ্ন পূরুণ হবে।

শিক্ষকের চেষ্টায় বানরটি এখন বনে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
এইচএসসি পরীক্ষা

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

এইচএসসি পরীক্ষা

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

HSC

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

জার্সি বদল

‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa