Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা শাহজালাল বিমানবন্দরের আশপাশ আজ থেকে ‘নীরব এলাকা’
ঢাকা

শাহজালাল বিমানবন্দরের আশপাশ আজ থেকে ‘নীরব এলাকা’

By Saumya SarakarOctober 1, 20242 Mins Read

শাহজালাল বিমানবন্দরের আশপাশ আজ থেকে ‘নীরব এলাকা’

Advertisement
জুমবাংলা ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর সামনের দেড় কিলোমিটার সড়ক আজ মঙ্গলবার (১ অক্টোবর) থেকে নীরব এলাকা হবে। এদিন থেকেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উদ্যোগ বাস্তবায়নে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। পরিবহন চালকরা বলছেন, প্রচারণার পাশাপাশি দরকার সবার আন্তরিক সহযোগিতা।

তিলোত্তমা নগরী ঢাকার ব্যস্ততম গাজীপুর-মহাখালী সড়ক। সব সময় যানবাহনের চাপে সরব থাকে রাজধানীর এই প্রবেশদ্বার। এবার সড়কটিকে নীরব করার উদ্যোগ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।

বিমানবন্দরের সার্বিক পরিবেশ ও জনস্বাস্থ্য বিবেচনায় ১ অক্টোবর থেকে বিমানবন্দর চত্বর ও সামনের সড়কের লা মেরিডিয়ান হোটেল থেকে উত্তরার স্কলাসটিকা ক্যাম্পাস পর্যন্ত দেড় কিলোমিটার সড়কে হর্ন বাজানো বন্ধের সিদ্ধান্ত হয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করা হবে। নির্দেশনা বাস্তবায়নে ৭ দিন পরিচালিত হবে যৌথ মোবাইল কোর্ট।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম সময় সংবাদকে বলেন, আমরা চাচ্ছি, হর্নমুক্ত পরিবেশ ঘোষণার মাধ্যমে গাড়ির চালকদেরকে সচেতনতার অন্তর্ভুক্ত করার। অভ্যাসগতভাবেই যেন হর্ন কম বাজানো হয়। এর মাধ্যমে পরিবশে দূষণটা কমে আসবে। সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এর আগেও নীরব এলাকা হিসেবে ঘোষণা দেয়া হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে। তবে বাস্তবে কার্যকর থাকে না বলে মত পরিবেশবিদদের।

নীরব এলাকা কার্যকরে দেড় কিলোমিটারে তিনটি পয়েন্টে থাকবে পরিবেশ অধিদফতর, বিমানবন্দর ও বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট টিম। লা মেরিডিয়ানের সামনে পরিবেশ অধিদফতর, বিমানবন্দরের সামনের গোলচত্বরে বেবিচক, স্কলাস্টিকা পয়েন্টে থাকবে বিআরটিএ।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৫ লক্ষাধিক টাকা অনুদান

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

July 8, 2026
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

July 7, 2026

Latest News

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa