
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বুধবার( ২২ জুলাই) রাত ৯ টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামক ফেইসবুক পেজ থেকে স্ট্যাটাসের মাধ্যমে জানানো হয় ‘ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে।শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার।’
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সংবাদটি ভিত্তিহীন ও গুজব। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয় যখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে তখন সাথে সাথেই গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে । এছাড়া ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তাছাড়া বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামে কোন বোর্ড নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



