শেখ মানিক : নরসিংদী শিবপুরে জনতা ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপকের বদলি জনিত বিদায় ও সদ্য যোগদানকৃত ব্যবস্থাপকের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় জনতা ব্যাংক শিবপুর শাখার আয়োজনে বিদায় ও সদ্য যোগদানকৃত ব্যবস্থাপকের বরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের কর্মকর্তা কর্মচারি, ব্যাংকের গ্রাহকগন, আমন্ত্রিত অতিথিবৃন্দ ব্যাংকের বিদায়ী শাখা ব্যবস্থাপক মো. মঞ্জুর হোসেন ও নবাগত শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলামকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় ও বরণ করে নেন।
জনতা ব্যাংক লিমিটেড নরসিংদীর এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক মো. ছানা উল্লাহ এর সভাপতিত্বে বিদায় ও বরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জনতা ব্যাংক লিমিটেডের নরসিংদীর কর্পোরেট শাখার সহকারি মহা-ব্যবস্থাপক মো. মনির হোসেন, নরসিংদীর এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (পিআরএল) দীপ্তি প্রসন্ন চৌধুরী, শিবপুর জনতা ব্যাংক শাখার শ্রেষ্ঠ গ্রাহক বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী ও শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ খোকন ভুঁইয়া ও সাংবাদিক শেখ মানিক প্রমুখ।
নবাগত শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম তার বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


