জুমবাংলা ডেস্ক : তল্লাশি চালিয়ে শিল্পকলা একাডেমির নারী কালচারাল কর্মকর্তার রুম থেকে ২১ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শিল্পকলার নারী কর্মকর্তা

Advertisement

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিনের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম এ টাকা উদ্ধার করে।

অভিযানে গিয়ে শিল্পকলার দায়িত্বে নিয়োজিত কালচারাল অফিসার আবু সালেহ মো. আবদুল্লাহ ও ওই বিভাগের কালচারাল অফিসার সাদিয়া বিনতে আফজরের তালাবদ্ধ কক্ষে তল্লাশি চালিয়ে নগদ ২১ লাখ ৬০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে। এ নিয়ে শিল্পকলার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য।

এর আগেও সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর কক্ষ তল্লাশি করে পাওয়া যায় ২ লাখ টাকা। আরেক কালচারাল অফিসার এম মোস্তাক হোসেনের কক্ষ থেকে তল্লাশি চালিয়ে আরও ২ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ গোপন নথিপত্র উদ্ধার করে তল্লাশি টিম।

কৌতূহল কর্মকর্তা কর্মচারীরা বলছেন, দুর্নীতিগ্রস্ত সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর অনিয়ম দুর্নীতির দোসর কর্মকর্তাদের তালাবদ্ধ রুমগুলো যেন টাকার খনিতে পরিণত হয়েছে।

টাকা উদ্ধার বিষয়ে কালচারাল অফিসার কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেনের মেয়ে সাদিয়া বিনতে আফজালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি।

আয়নাঘরে গিয়ে যা দেখল গুম কমিশন

দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে লিয়াকত আলী লাকী প্রতিষ্ঠানটির মহাপরিচালক ছিলেন। এই পদে থাকাকালে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। তবে শত শত অভিযোগ উপেক্ষা করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার তাকেই মহাপরিচালকের দায়িত্ব দিয়ে গেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.