জুমবাংলা ডেস্ক : মাত্র ১০ টাকার জন্য ইয়ামিন হোসেন নামে এক শিশুর গলা কে টে হ ত্যা করেছে প্রতিবেশী জাহিদ হাসান (১৮)। শনিবার দুপুরে দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

১০ টাকার জন্য শিশু ইয়ামিনকে গলা কে টে হ ত্যা !
ছবি সংগৃহীত
Advertisement

নিহত ইয়ামিন হোসেন (৯) কানাইডাঙ্গা গ্রামের সেলিম রেজার ছেলে এবং কানাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

দামুড়হুদা থানার ফেরদৌস ওয়াহিদ জানান, শনিবার বেলা ৩টার দিকে কানাইডাঙ্গা গ্রামের একটি আমবাগানে ইয়ামিন হোসেনের মরদেহ পাওয়া যায়। এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে  মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি গ্রামের আশাদুল ইসলামের ছেলে জাহিদ হাসান ৩০ টাকা দিয়ে ইয়ামিনকে মুড়ি কিনতে দোকানে পাঠায়। ইয়ামিন ২০ টাকার মুড়ি কেনে এবং বাকি ১০ টাকা সে নিজে কিছু কিনে খায়। ইয়ামিনের কাছে জাহিদ হাসান ১০ টাকা ফেরত চাইলে ইয়ামিন দিতে পারে না। জাহিদ এতে ক্ষিপ্ত হয়ে ইয়ামিনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখে।

আরও বলেন, খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে আমবাগানের ভেতর মৃত অবস্থায় পায় ইয়ামিনকে। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে ইয়ামিন। পুলিশ জাহিদ হাসানকে আটক করতে পারেনি। ময়না তদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ

প্রতি গানে যত টাকা পারিশ্রমিক নিতেন লতা মঙ্গেশকর, জানলে অবাক হবেন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.