Advertisement
জুমবাংলা ডেস্ক : শেখ হাসিনার পতনে শোকরানা উপলক্ষে রাজধানীর শাহবাগে গণসেজদা ও দ্রোহের গান কর্মসূচি পালন করেছে একদল ছাত্র ও নাগরিক সমাজ। অনুষ্ঠানে তারা গান ও কাওয়ালি পরিবেশন করেন। পরে সম্মিলিতভাবে সেজদার কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে লেখক লতিফুল ইসলাম শিবলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী আহমাদ আতাউল্লাহ সালমান প্রমুখ কথা বলেন।

আতাউল্লাহ সালমান বলেন, দীর্ঘ এক সংগ্রামের পর আমরা নতুন করে স্বাধীনতা এনেছি। শাহবাগ এখানে একটি উদাহরণ। এই শাহবাগে মুসলিমরা চাইলে নামাজ পড়তে পারবেন, হিন্দুরা পূজা দিতে পারবেন। এটাই আমাদের প্রত্যাশা। সে জায়গা থেকেই গণসেজদা কর্মসূচির আয়োজন করেছি।

তিনি আরও বলেন, আধিপত্যের চাপ আমরা এতদিন ভোগ করেছি। সাংস্কৃতিক, অর্থনৈতিক সব ক্ষেত্রেই আমরা আধিপত্যের চাপে পিষ্ট। আমরা সংস্কৃতির বিপ্লব চাই। ভারত, পাকিস্তান কোনো দেশেরই চাপিয়ে দেওয়া সংস্কৃতি আমরা পালন করতে রাজি না। আমরা ইনকিলাবের মাধ্যমে আমাদের সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই।

আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে চাই : জামায়াত আমির

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.