Advertisement
জুমবাংলা ডেস্ক : এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও উভয় পরীক্ষার সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (২৫ জানুয়ারি) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ সদ্য স্থাপিত ‘বঙ্গবন্ধু ম্যুরাল’-এর উন্মোচন এবং ১৫৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা জানান।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তার সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হন।

তিনি বলেছেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষে তিন থেকে চার মাসে প্রস্তুতি নেওয়া যাবে এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। যার ভিত্তিতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে শিক্ষার্থীরা তিন-চারমাস পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুযোগ পাবে।

অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা মন্ত্রী বলেন, কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনে আপনারা যেভাবে আন্দোলন করছেন এইক্ষেত্রে বরং করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্ক্ষা বেশি। সব রকমের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে পরীক্ষার ব্যবস্থা করা হবে। সুতরাং আপনাদের এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, ২০২০ সালে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল। কিন্তু সে সময় সংক্রমণের হার বেশি থাকায় সরকার তাদের নিরাপত্তার কথা চিন্তা করে অটোপাসের চিন্তা করেছে। কিন্তু ২০২১ সালে যারা পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তারা তো তেমন প্রস্তুতি নিতে পারেনি। সুতরাং তাদের অটো পাস দেওয়া সম্ভব নয়। সংক্রমণের হারও আস্তে আস্তে কমে যাচ্ছে।

নায়েম এর মহাপরিচালক অধ্যাপক আহম্মেদ সাজ্জাদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

শিক্ষামন্ত্রী বলেন, নায়েম এ বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে ত্যাগ তিতীক্ষা ও সংগ্রাম প্রয়োজন বঙ্গবন্ধু তার সবকিছুই করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে। দেশের শিক্ষকরা হচ্ছে সোনার মানুষ গড়ার কারিগর। দেশের সব শিক্ষককে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.