Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সরকারের প্রশংসায় মুখর ডা. জাফরুল্লাহ
জাতীয়

সরকারের প্রশংসায় মুখর ডা. জাফরুল্লাহ

By iNews DeskJune 10, 20213 Mins Read

সরকারের প্রশংসায় মুখর ডা. জাফরুল্লাহ

Advertisement
জুমবাংলা ডেস্ক : বরাবর সরকারের কঠোর সমালোচক গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মুখে এবার সরকারের প্রশংসা শোনা গেছে। তিনি বিদ্যুৎ খাতসহ বেশ কিছু বিষয়ে সরকারের প্রশংসা করেছেন।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে ‘সচেতন নাগরিকদের দৃষ্টিতে ২০২১-২০২২ জাতীয় বাজেট’ শীর্ষক আলোচনা সভায় এ প্রশংসা করেন তিনি।

অর্থনীতিবিদ ডা. রেজা কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় মূল বক্তা ছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় ডা. জাফরুল্লাহ তার বক্তব্যে বলেন, এ সরকারের বড় সফলতা দেশের ৯৯ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। এজন্য সরকার কৃতিত্বও পেতে পারে। সরকারের বর্তমান বিদ্যুৎ উৎপাদন ২৫ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। ৫ হাজার মেগাওয়াট থেকে শুরু করে সরকারের বারো বছরে তার ২৫ হাজার মেগাওয়াটে উন্নীত করেছে।

জাফরুল্লাহ আরও বলেন, সরকারের আরেকটি ভালো উদ্যোগ হলো নারীদের জন্য ৭০ লাখ টাকা পর্যন্ত কর মওকুফ করা। এছাড়া ট্যাক্স হলিডে দিয়ে একটি স্বচ্ছ চিন্তার পরিচয় দিয়েছে। সরকারের বড় ব্যর্থতা, পুলিশ ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে মানুষের জীবন-জীবিকাকে স্তব্ধ করে তাদের কণ্ঠরোধ করা। এমনভাবে কণ্ঠরোধ করা হয়েছে, এমনকি বিচারপতিরা পর্যন্ত বাকহারা হয়ে গেছেন।

৬ লাখ কোটি টাকার বাজেটের ১৮ শতাংশ আমলাদের জন্য বরাদ্দ উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, আমলাদের খুশি রাখতেই এমন বরাদ্দ রেখেছে সরকার। এর এক তৃতীয়াংশ বরাদ্দ কমানোর আহ্বান জানান তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, বাজেটের ব্যাপারে আমলাদের খাতির করা হয়েছে। কারণ হলো ওনার পেশা। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে উনি একটি শ্রেণিকে অনেক সুবিধা দিয়েছেন। আমলাদের বেতন অনেক বাড়ানো হয়েছে। গাড়ি কেনার জন্য ত্রিশ লাখ টাকা দেওয়া হয়। ৫০ হাজার টাকা দেওয়া হয় তা মেইনটেইন করার জন্য। উপকার পেয়েছে উচ্চ শ্রেণি। আমরা মধ্যম আয়ের দেশ কিন্তু মনোবৃত্তিটা পরিবর্তন হয়নি।

ডা. জাফরুল্লাহ আরও বলেন, বাজেট হওয়া উচিত নাগরিকদের জন্য। আমি বাজেটটি দেখার চেষ্টা করেছি অর্থমন্ত্রীর শ্রেণি চরিত্রের আলোকে। বাজেটের প্রতিটি ক্ষেত্রে তার পেশা ও শ্রেণির প্রভাব পড়েছে। বাজেটে দুর্নীতিকে বহাল রাখার ফাঁক রয়ে গেছে। এটার উল্টাটা হওয়া উচিত ছিলে। তাদের সংসদে আসার আগে সবার সাথে আলোচনা করা উচিত ছিল। জনগণের মতামত নেওয়া উচিত ছিল।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, যার আয় বছরে ৫ লাখ টাকা সেই ট্যাক্সের আওতায় আসা উচিত। আমার প্রস্তাব ৫ লাখ টাকা পর্যন্ত ফ্রি করে দেন। তার পর থেকে ক্রমবর্ধমান হারে ট্যাক্স নিতে থাকেন। তাহলে বেশি সংখ্যক মানুষকে ট্যাক্সের আওতায় আনা যাবে। মনে রাখা দরকার সরকারের মূল আয় আসে ভ্যাট থেকে। ওষুধের কাঁচামালের ওপর কর কমিয়েছেন। কিন্তু সেটা ব্যবসায়ীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। নিয়ন্ত্রণ করতে হবে। খালেদা জিয়ার আমলে ভুলের কারণে জনগণের এখানে ভোগান্তি হয়েছে। অগ্রিম ইনকাম ট্যাক্স দুর্নীতির একটি বড় কারণ। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে লাভ হবে না, যদি না কিছু মৌলিক পরিবর্তন আনা যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa