Advertisement

জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জে সলঙ্গায় পিকআপ ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকমুরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে পাবনাগামী একটি পিকআপ ভ্যান ও একটি মাছবাহী নসিমন গোজা ব্রিজ এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় নিহতদের উদ্ধার করে। পরিবহন দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.