Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা সাবজেক্ট ম্যাপিংয়েও কপাল পুড়ছে এইচএসসির লক্ষাধিক শিক্ষার্থীর
শিক্ষা

সাবজেক্ট ম্যাপিংয়েও কপাল পুড়ছে এইচএসসির লক্ষাধিক শিক্ষার্থীর

By Tarek HasanOctober 13, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৫ অক্টোবর প্রকাশিত হবে। এবার সাতটি বিষয়ে নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হলেও ১৩টি বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল তৈরি করা হয়েছে। ১৩টি বিষয়ে ‘অটোপাস’ দেওয়া হলেও পরীক্ষায় অনুপস্থিত থাকার কারণে প্রায় লক্ষাধিক শিক্ষার্থীর কপাল পুড়ছে।

সাবজেক্ট ম্যাপিংয়েও কপাল পুড়ছে এইচএসসির লক্ষাধিক শিক্ষার্থীর

Advertisement

জানা গেছে, এবার ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে সব মিলিয়ে অনুপস্থিত ছিলেন ৯৬ হাজার ৯৯৭ জন। আর বহিস্কার হয়েছেন ২৯৭ জন। নিয়ম অনুযায়ী পরীক্ষায় অনুপস্থিত থাকলে কিংবা বহিস্কার হলে সামগ্রিক ফলাফল ফেল আসে। সে হিসেবে এবার প্রায় লক্ষাধিক শিক্ষার্থীর কপাল পুড়ছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শুধু অনুপস্থিত কিংবা বহিস্কার নয়; অনুষ্ঠিত হওয়া সাতটি পরীক্ষায় যারা পাস নম্বর তুলতে পারবেন না তাদের ফলাফলও ফেল আসবে।’

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ২০৩ জন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এদিন ৪৯ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।

এইচএসসির দ্বিতীয় দিনের পরীক্ষায় সাধারণ বোর্ডে অনুপস্থিত ১০ হাজার ৪৪০। এছাড়া মাদ্রাসা বোর্ডে ৩ হাজার ২৬৯ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ১ হাজার ৩৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। সবগুলো বোর্ড মিলিয়ে দ্বিতীয় দিনের পরীক্ষায় ২৯ জনকে বহিস্কার করা হয়।

গত ৪ জুলাই অনুষ্ঠিত এইচএসসির তৃতীয় দিনের পরীক্ষায় সব মিলিয়ে অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ২৭০ জন। আ বহিস্কার কর হয় ৫৯ জনকে। অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ৮টি সাধারণ বোর্ডে ১২ হাজার ৪৫৯ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে তিন হাজার ৩৩০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৮১ জন অনুপস্থিত ছিলেন।

এইচএসসি ও সমমানের চতুর্থ দিনে তথ্য ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৮২৯ জন শিক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে ৭৬ জনকে বহিষ্কার করা হয়।

এইচএসসি ও সমমানের পঞ্চম দিনের পরীক্ষায় সারা দেশে অনুপস্থিত ছিল ১৩ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে ১৬ জনকে বহিষ্কার করা হয়েছিল।

এইচএসসি পরীক্ষার ষষ্ঠ দিনে সারাদেশে ১০ হাজার ৪০২ জন পরীক্ষার্থী অনুপস্থিত এবং ৫২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।৭ম দিনে নকল করার দায়ে মোট ১৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ দিন সারা দেশে অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী।

তথ্যমতে, এবার এইচএসসি বা সমমানের মোট পরীক্ষার্থী সাড়ে ১৪ লাখের মতো। সাতটি পরীক্ষা হওয়ার পর সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়। তখন পর্যন্ত ছয়টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষাও বাকি। একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের এক দফায় রূপ নেয়।

রিজার্ভ চুরির তদন্তের গতিপথ বদলে যায় যেভাবে

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। পরে সিদ্ধান্ত হয় যে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে। যদিও তা হয়নি। কারণ হিসেবে শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির দিন বিভিন্ন এলাকার থানায় হামলা হয়েছিল। এতে থানায় রাখা প্রশ্নপত্রের ট্রাংক ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় ১১ আগস্টের পরিবর্তে ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আন্দোলনে নামেন পরীক্ষার্থীদের অনেকে। তাঁদের দাবি ছিল, উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ থাকার বিষয়টি তাঁদের মানসিক চাপে ফেলেছে। তাই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করতে হবে। একপর্যায়ে আন্দোলনের মুখে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa