Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সাবরিনার ‘ফেসভ্যালু’ ব্যবহার করে কাজ বাগিয়ে নেন আরিফুল
জাতীয়

সাবরিনার ‘ফেসভ্যালু’ ব্যবহার করে কাজ বাগিয়ে নেন আরিফুল

By Shamim RezaJuly 19, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : করোনা টেস্ট জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার জোবেদা খাতুন হেলথ কেয়ারের (জেকেজি) ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে ব্যবহার করে তার স্বামী একই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরী করোনা পরীক্ষার কাজ বাগিয়ে নেন।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) আবদুল বাতেন শনিবার এক প্রেস ব্রিফিংয়ে জানান এ তথ্য।

তিনি জানান, সাবরিনার ফেসভ্যালু ব্যবহার করে তার স্বামী আরিফুল হক চৌধুরী করোনা নমুনা সংগ্রহের কাজ বাগিয়ে নেন এবং করোনা টেস্টের নামে ভুয়া সনদ বিক্রি শুরু করেন। রিমান্ডে তারা যেসব তথ্য দিয়েছেন, সেগুলো যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

করোনা টেস্ট জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার আরিফ-সাবরিনা দম্পতিকে এখন নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ।

জানা গেছে, আরিফ ও সাবরিনা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মানুষের মধ্যে করোনা টেস্টের ও দ্রুত রিপোর্ট পাওয়ার চাহিদা দেখে আরিফুল হক চৌধুরী জেকেজিতে পিসিআর মেশিন বসানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেন। সেটি পেতে স্ত্রীর প্রভাব কাজে লাগান।

জিজ্ঞাসাবাদে আরিফুর জানান, পিসিআর মেশিন পাওয়ার মৌখিক অনুমোদনও তারা পেয়েছিলেন। তবে মানুষের দ্রুত টেস্ট রিপোর্ট পাওয়ার চাহিদা দেখে তাদের কর্মচারীরা ভুয়া সনদ তৈরি শুরু করে বলে দাবি করেন তিনি। এরই মধ্যে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক ঝামেলা শুরু হলে সবকিছু এলোমেলো হয়ে যায়।

প্রসঙ্গত, জেকেজি বুথ স্থাপন করে বিনামূল্যে করোনা নমুনা সংগ্রহের অনুমতি পেয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর থেকে। কিন্তু প্রতিষ্ঠানটি বাড়ি বাড়ি গিয়ে টাকার বিনিময়ে নমুনা সংগ্রহ শুরু করে। এসব নমুনা টেস্ট না করেই লোকজনকে টাকার বিনিময়ে করোনার ভুয়া সনদ দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। এক ভুক্তভোগী তেজগাঁও থানায় অভিযোগ দিলে পুলিশ গত ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরদিন ২৪ জুন প্রতিষ্ঠানটির কর্মী হুমায়ুন কবীর ও তানজিনা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে ওইসব ঘটনায় তেজগাঁও থানায় মোট চারটি মামলা হয়। ১২ জুলাই জেকেজির জালিয়াতির মামলায় জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেখানো হয় ডা. সাবরিনাকে। ওই মামলাটি শুরুর দিকে তেজগাঁও থানা পুলিশ তদন্ত করলেও বর্তমানে তা ডিবির তেজগাঁও বিভাগ তদন্ত করছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শৈত্যপ্রবাহ

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

February 2, 2026
DUDOK

নির্বাচন ঘিরে ৩ স্লোগান প্রচার করবে দুদক

February 2, 2026

সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

February 2, 2026
Latest News
শৈত্যপ্রবাহ

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

DUDOK

নির্বাচন ঘিরে ৩ স্লোগান প্রচার করবে দুদক

সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

খেলাধুলার গুরুত্ব অপরিসীম

যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: সেনাপ্রধান

নির্বাচনী সফরে আসছেন

ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই: ডা. শফিকুর রহমান

বিএনসিসি চায় না

ভোটের কাজে বিএনসিসি চায় না বিএনপি

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

জ্বালানি তেলের পর এবার এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

নির্বাচনী সফরে আসছেন

চট্টগ্রামের তিন স্থানে আজ জনসভা করবে জামায়াত

দিশা খুঁজে পেয়েছে

তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরবে: এমরান সালেহ প্রিন্স

‘এক্স অ্যাকাউন্ট হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে’

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.