জুমবাংলা ডেস্ক: পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে শুক্রবার। এখন হাজিদের দেশে ফেরার পালা। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট আগামী রোববার রাতে মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে সোমবার ভোর ৬টা ৫ মিনিটে।

হজ ফ্লাইট

Advertisement

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ করতে গেছেন। তাদের বহন করতে ৩২৫টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করেছে।

এদিকে হাজিদের সৌদিতে জমজমের পানি না কেনার জন্য অনুরোধ জানিয়েছে এই তিন এয়ারলাইন্স। ঢাকায় হযরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রত্যেক হাজি ৫ লিটারের জমজমের পানির একটি বক্স পাবেন। ঢাকা ছাড়াও চট্টগ্রাম অথবা সিলেট বিমানবন্দরেও একইভাবে জমজমের পানি পাবেন হাজিরা।

হাজিদের সতর্ক করে এয়ারলাইন্সগুলো জানায়, সৌদি সরকার প্রত্যেক হাজির জন্য ৫ লিটারের জমজমের পানি নির্ধারণ করেছে। এর বেশি আনার সুযোগ নেই। কেউ এটি না মানলে বিমানবন্দরে লাগেজ আটকে যাবে। একইভাবে সৌদি থেকে উট, দুম্বার কাঁচা মাংস ফ্রোজেন করে আনাও নিষিদ্ধ।

আগামীকাল থেকে আন্তঃদেশীয় ট্রেনের বাড়তি ভাড়া কার্যকর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google