Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news স্কুল-কলেজে ২৩ ধরনের নতুন ফি নির্ধারণ করল সরকার
Bangladesh breaking news শিক্ষা

স্কুল-কলেজে ২৩ ধরনের নতুন ফি নির্ধারণ করল সরকার

By Tarek HasanNov 5, 2024, 2:24 PM Asia/Dhaka2 Mins Read

জুমবাংলা ডেস্ক : এমপিওভুক্ত এবং নন-এমপিও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) টিউশন ফি ছাড়াও ২৩ ধরনের নতুন ফি নির্ধারণ করেছে সরকার। মোট চার ক্যাটাগরিতে এসব ফি নির্ধারণ করা হয়েছে। ক্যাটাগরিগুলো হচ্ছে- মাধ্যমিক (এমপিওভুক্ত প্রতিষ্ঠান), মাধ্যমিক (নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান), কলেজ (এমপিওভুক্ত প্রতিষ্ঠান) ও কলেজ (নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান)। এ ছাড়া টিউশন ফি নির্ধারণের জন্য মহানগর ও জেলা সদরে আলাদা কমিটি করতে হবে।

Advertisement

রবিবার (৩ নভেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা-২৪ সংক্রান্ত পরিপত্র থেকে এসব তথ্য জানা যায়।

নীতিমালায় অভ্যন্তরীণ পরীক্ষা, মুদ্রণ, টিফিন, ম্যাগাজিন, ক্রীড়া, সাংস্কৃতিক উৎসব, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, বিভিন্ন ক্লাব গঠন, লাইব্রেরি, কল্যাণ/দারিদ্র্য তহবিল, আইসিটি, বাগান ও বাগান পরিচর্যা, ল্যাবরেটরি, স্কাউট, কমনরুম, পরিচয়পত্র, নবীনবরণ-বিদায় সংবর্ধনা, চিকিৎসা সেবা, বিবিধ, উন্নয়ন, বিদ্যুৎ, শিক্ষা সফর ফি ইত্যাদি খাতে কত টাকা শিক্ষাপ্রতিষ্ঠান আদায় করতে পারবে, এ বিষয়েও নির্দিষ্ট করা হয়েছে। এই ফি সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা।

নীতিমালায় টিউশন ফি নির্ধারণে মহানগর ও জেলা কমিটি করার কথা বলা হয়েছে। মহানগর কমিটিতে সভাপতি হিসেবে থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি/সার্বিক এবং সদস্যসচিব হিসেবে থাকবেন আঞ্চলিক উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

সদস্য জেলা প্রশাসকের প্রতিনিধি, এমপিওভুক্ত কলেজের একজন অধ্যক্ষ (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত), নন-এমপিও কলেজের একজন অধ্যক্ষ (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত), এমপিওভুক্ত স্কুলের একজন প্রধান শিক্ষক (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) নন-এমপিও স্কুলের একজন প্রধান শিক্ষক (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

আর জেলা সদর পৌর এলাকার ও উপজেলার কমিটিতে সভাপতি থাকবেন- জেলা প্রশাসক, সদস্যসচিব হিসেবে থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা। সদস্য হিসেবে থাকবেন উপজেলা পর্যায়ে এমপিওভুক্ত কলেজের একজন অধ্যক্ষ (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত), পৌরসভা পর্যায়ে নন-এমপিও কলেজের একজন অধ্যক্ষ (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত), উপজেলা পর্যায়ে এমপিওভুক্ত স্কুলের একজন প্রধান শিক্ষক (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) ও উপজেলা পর্যায়ে নন-এমপিও স্কুলের একজন প্ৰধান শিক্ষক (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অক্টোবর মাসের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির প্রতিনিধি নির্বাচন করে কমিটির সভাপতিকে অবহিত করবে।

এ ছাড়া নীতিমালায় মাসিক বেতন/টিউশন ফি এবং তফসিলে বর্ণিত খাতে আদায়কৃত অর্থ তফসিলি ব্যাংকে নির্দিষ্ট হিসাবে রাখার কথা বলা হয়েছে। বলা হয়েছে, কোনো একক খাতে বাৎসরিক আদায় ১০ লাখ টাকার অধিক হলে এ খাতের জন্য আলাদা ব্যাংক হিসাব খুলতে হবে।

আরও একটি বড় অর্জন মেহজাবীনের

আদায়কৃত অর্থ আবশ্যিকভাবে খাতভিত্তিক ব্যয় করতে হবে এবং এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা যাবে না। সব আয় ও ব্যয় ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

May 24, 2026, 6:43 PM Asia/Dhaka
শেরপুরে গৃহবধূকে ধর্ষণ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

May 24, 2026, 6:19 PM Asia/Dhaka
মেহেরপুর

শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

May 24, 2026, 6:12 PM Asia/Dhaka
Latest News
বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

শেরপুরে গৃহবধূকে ধর্ষণ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

মেহেরপুর

শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

হজ

সোমবার সন্ধ্যা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

সীমান্তে মাইন বিস্ফোরণ

সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত

রামিসা হত্যা

শিশু রামিসা ধ ‘র্ষ ‘ণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

গ্যাস সরবরাহ

সোমবার ৯ ঘণ্টা যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

প্রধানমন্ত্রী তারেক রহমান

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ই সরায়েল’: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারি বর্ষণের আভাস

দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp