Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home টপ নিউজ হাঁপানি রোগীদের ফুসফুসের ক্ষতির নতুন কারণ আবিষ্কার
টপ নিউজ

হাঁপানি রোগীদের ফুসফুসের ক্ষতির নতুন কারণ আবিষ্কার

By Saiful IslamApril 5, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : হাঁপানির কারণে রোগীর শরীরে যেসব ক্ষতি হয়, তার পেছনে নতুন একটি কারণ খুঁজে পাওয়ার দাবি করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। তাঁদের গবেষণায় দেখা গেছে, হাঁপানিতে (অ্যাজমা) আক্রান্ত হওয়ার সময় রোগীর শ্বাসনালিতে আস্তরণকারী কোষগুলো ধ্বংস হয়ে যায়।

হাঁপানি রোগীদের ফুসফুসের ক্ষতির নতুন কারণ আবিষ্কার

Advertisement

সায়েন্স সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছে কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানী দল। খবর বিবিসি।

গবেষণায় দেখা গেছে, হাঁপানিতে আক্রান্তরা ধুলাবালু, পোষা প্রাণীর সংস্পর্শে এলে কিংবা ব্যায়াম করলে শ্বাসনালি আক্রান্ত হয়ে পড়ে। শ্বাসনালিতে প্রদাহ তৈরি হয়। এতে করে হাঁপানি রোগীর কাশি, শ্বাসকষ্ট হয় এবং শ্বাস গ্রহণের সময় শব্দ হয়।

বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের ক্ষতি হয়ে যাওয়ার পর চিকিৎসা না করে বরং ক্ষতি হওয়ার আগেই রোগীকে প্রতিরোধমূলক ব্যবস্থা বা ওষুধ নিতে হবে।

তবে হাঁপানির ওষুধ বা ইনহেলার এই প্রদাহ কমাতে পারে এবং শ্বাসনালী খোলা রাখতে সাহায্য করতে পারে। কিন্তু বারবার হাঁপানি হওয়ার কারণে রোগীর শ্বাসনালীতে স্থায়ী দাগ বসে যেতে পারে এবং সরু হয়ে যেতে পারে।

প্রতিবার হাঁপানিতে আক্রান্ত হওয়ার সময় রোগীর শ্বাসনালির চারপাশের কোমল মাংসপেশিগুলো সংকুচিত হতে থাকে, যা ব্রঙ্কোকনস্ট্রিকশন নামে পরিচিত।

বিস্তারিতভাবে এ প্রক্রিয়া নিয়ে গবেষণা করার জন্য কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানী দলটি ইঁদুর ও মানুষের ফুসফুসের টিস্যুর নমুনা ব্যবহার করেছে।

প্রধান গবেষক প্রফেসর জোডি রোজেনব্ল্যাট বলেন, ব্রঙ্কোকনস্ট্রিকশনের কারণে শ্বাসনালির আস্তরণ ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে দীর্ঘমেয়াদী প্রদাহ, ক্ষত নিরাময় এবং সংক্রমণের ফলে বার বার হাঁপানির ঝুঁকি দেখা দেয়।

ফিলিস্তিন মুক্তির অঙ্গীকার আন্তর্জাতিক আল-কুদস দিবস আজফিলিস্তিন মুক্তির অঙ্গীকার আন্তর্জাতিক আল-কুদস দিবস আজ
তিনি বলেন, এত দিন শ্বাসনালির আস্তরণ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে।

তবে এ ক্ষতির জন্য একটি সম্ভাব্য প্রতিরোধমূলক চিকিৎসার কথা বলেছে গবেষক দলটি। তারা এর জন্য গ্যাডোলিনিয়াম নামের একটি উপাদান আবিষ্কার করেছেন। আপাতত ইঁদুরের ওপর উপাদানটি প্রয়োগ করে কার্যকারিতা পেয়েছেন তাঁরা।

তবে মানুষের ওপর এর পরীক্ষা চালানোটা নিরাপদ ও যথেষ্ট কার্যকরী হবে কি না, তার জন্য আরও কাজ করতে হবে। আর তা করতে কয়েক বছর লেগে যেতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

June 11, 2026
পরকীয়া

কক্সবাজারে পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

June 10, 2026
বাংলাদেশি আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

June 4, 2026

Latest News

মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

পরকীয়া

কক্সবাজারে পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

বাংলাদেশি আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

xiaomi 17t pro

Xiaomi 17T Pro Set for May 28 Debut as Xiaomi Reveals Key 17T Specifications Ahead of Launch

পাচার হয়

প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান

থাকবে না বিদ্যুৎ

সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

দ্বিগুণ

নতুন পে-স্কেলে দ্বিগুণ হতে পারে যাদের পেনশন

বৃষ্টির সম্ভাবনা

আংশিক মেঘলা ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত নেই বৃষ্টির সম্ভাবনা

নতুন নির্দেশনা

উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা

গণমাধ্যম দিবস

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa