মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলিবর্ষণের ঘটনা তাকে ইরান যুদ্ধ থেকে বিরত রাখতে পারবে না। তিনি স্পষ্টভাবে জানান, এই ঘটনা তাকে ইরান নিয়ে চলমান নীতি বা সম্ভাব্য সংঘাত থেকে বিচ্যুত করতে পারবে না।

গুলির ঘটনার পর হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়া থেকে এটা আমাকে আটকাতে পারবে না। আমি জানি না এর সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক ছিল কি না, তবে আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আমি মনে করি না এর পেছনে কোনো যোগসূত্র আছে।”
এর আগে তিনি কিছুটা সংশয় প্রকাশ করে বলেছিলেন, ঘটনাটির সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্তকারীরা হামলাকারীর উদ্দেশ্য খতিয়ে দেখছেন এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারী একাই ছিলেন।
ট্রাম্প আরও বলেন, ইরানের দেওয়া আলোচনার প্রস্তাব গ্রহণযোগ্য না হওয়ায় মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


