Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্রিকেট (Cricket) হারার পর ক্ষুব্ধ কোহলি যা বললেন
ক্রিকেট (Cricket)

হারার পর ক্ষুব্ধ কোহলি যা বললেন

By জুমবাংলা নিউজ ডেস্কApril 27, 20232 Mins Read

হারার পর ক্ষুব্ধ কোহলি যা বললেন

স্পোর্টস ডেস্ক : চিন্নাস্বামীতে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে নিজের দলের ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়েই প্রশ্ন তুলে দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অস্থায়ী অধিনায়ক বিরাট কোহলি। বুধবার আইপিএল ম্যাচের শেষে নিজেদের পারফর্ম্যান্সে পুরোপুরি ক্ষুব্ধ দেখায় কোহলিকে। তিনি এমনটাও বলে বসেন যে এমন খেলার পরে তাদের হারাই উচিত ছিল।

হারার পর ক্ষুব্ধ কোহলি যা বললেন

Advertisement

কোহলির দাবি, তারাই কলকাতার হাতে ম্যাচ তুলে দিয়েছেন। বোলারদের নিয়ে তো বটেই বরং ব্যাটসম্যানদের উপরে বেশি ক্ষুব্ধ দেখায় আরসিবি দলনায়ককে। বিশেষ করে ব্যাটসম্যানরা যেভাবে নিজেদের উইকেট ছুঁড়ে দিয়েছেন, তাতে ক্ষেপে লাল কোহলি।

বিরাটের কথায়, ‘সত্যি বলতে আমরা ওদের হাতে ম্যাচ তুলে দিয়েছি। আমাদের হারাই উচিত ছিল, কেননা আমরা মাঠে যথেষ্ট পেশাদারিত্ব দেখাতে পারিনি। বোলিংয়ে উন্নতির অবকাশ রয়েছে, তবে আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। বেশ কিছু ক্যাচ ফেলেছি, যার ফলে ২৫-৩০ রান বাড়তি খরচ হয়। আজ আমরা মোটেও নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারিনি।’

কোহলি আরো যোগ করেন, ‘আমরা বড্ড বেশি সহজ উইকেট দিয়ে এসেছি। উইকেট টেকিং বল নয়, তবু আমরা সোজা ফিল্ডারের হাতে মেরে বসেছি। নিজেদের ভুলে এভাবে একের পর এক উইকেট ছুঁড়ে দিয়ে এলে ম্যাচ তো হারতেই হবে।’

বিরাটের দাবি, তাদের সামনে জয়ের সুযোগ ছিল। তবে তার জন্য দরকার ছিল আরো একটা পার্টনারশিপ। কোহলি বলেন, ‘পরপর উইকেট হারানোর পরও একটা পার্টনারশিপই আমাদের ম্যাচ ফেরায়। আমি মনে করি যে, জয়ের জন্য আরও একটা পার্টনারশিপ দরকার ছিল আমাদের।’

উল্লেখ্য, চিন্নাস্বামীতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০০ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। জেসন রয় ৫৬, নারায়ন জগদীশান ২৭, বেঙ্কটেশ আইয়ার ৩১, আন্দ্রে রাসেল ১, রিঙ্কু সিং অপরাজিত ১৮ ও ডেভিড ওয়াইজ অপরাজিত ১২ রান করেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও বিজয়কুমার বৈশাক ২টি করে উইকেট দখল করেন। ১টি উইকেট নেন মহম্মদ সিরাজ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
টি-টোয়েন্টি সিরিজ

টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

July 19, 2026
সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

July 17, 2026
অর্থায়ন

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের দাবি আমিনুল ইসলাম বুলবুলের

June 26, 2026

Latest News

টি-টোয়েন্টি সিরিজ

টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

অর্থায়ন

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের দাবি আমিনুল ইসলাম বুলবুলের

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

ওয়ানডে

জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন ও মিরাজ

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa