Advertisement

জুমবাংলা ডেস্ক : সাবেক এসপি বাবুল আকতার স্ত্রী হত্যায় ফেঁসে গেলেন। এতদিন যিনি মাহমুদা খানম মিতু হত্যার বাদী ছিলেন এখন তিন এই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে পুলিশ রিমান্ডে।

বুধবার বাবুল গ্রেপ্তার হওয়ার পর তার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। পুলিশে চাকরি হওয়ার পর তার যে নৈতিক স্খলন ঘটে সেটিও ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। মিতুর বাবা ও মায়ের জবানিতে এই অভিযোগ স্পষ্ট হয়ে উঠেছে যে, পরকীয়ায় বাধা হওয়ায় মিতুকে হত্যা করেন বাবুল আকতার। এমনকি হোটেলে নারীর সঙ্গে বাবুলকে দেখে ফেলেছিলেন মিতু।

মিতুর মা সাহেদা মোশাররফ বলেন, বিয়ের প্রথম দিকে বাবুলের সঙ্গে মিতুর সম্পর্ক ভালোই ছিল। আমার দুই মেয়ে, কোনো ছেলে নেই। বাবুলকে নিজের ছেলের মতো করে দেখেছি। বিয়ের পর দিনের পর দিন বাবুল আমার বাসায় থেকেছে। চাকরির জন্য লেখাপড়া করেছে। বেকার বাবুলের ব্যাংকে চাকরি হয়েছে। সেই চাকরি থাকা অবস্থায় বাবুল বিসিএস দিয়ে পুলিশ কর্মকর্তা হয়। এই যে বাবুল পুলিশ অফিসার হয়ে গেল, এরপর তার মধ্যে পরিবর্তন আসা শুরু হলো। আমার মেয়ে মিতুকে অবহেলা করত।

পুলিশের দাপট ও টাকার জোরে বিভিন্ন নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বাবুল। এমনটি জানিয়ে মিতুর মা বলেন, ‘আমার মেয়ে একদিন রাত ৩টার সময় ফোন দিয়ে বলেছিল, মা, আমি কালই ঢাকায় চলে আসব। তখন আমি মিতুর কাছে জানতে চেয়েছিলাম, কী হয়েছে? মিতু তখন বলেছিল, কক্সবাজারের একটি হোটেলে একজন নারীর সঙ্গে বাবুলকে দেখেছে মিতু। বহুবার আমার মেয়ে আমাকে বলেছিল। শুধু দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সে বাবুলের সঙ্গে সংসার করেছে। কিন্তু শেষ পর্যন্ত মেয়ে আর বাঁচতে পারল না। ওরা আমার নাতির সামনে আমার মেয়েকে খুন করে ফেলল।’

বুধবার বাবুলকে প্রধান আসামি করে মিতুর বাবা মোশারফ হোসেন যে মামলা করেছেন তাতেও সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনা হয়েছে। এজাহারে মোশাররফ হোসেন লেখেন, জাতিসংঘে কর্মরত একজন নারীর সঙ্গে পরকীয়ার কারণে তার মেয়ের সঙ্গে জামাইয়ের দাম্পত্য কলহ চরমে পৌঁছেছিল। মোশাররফ লেখেন, ‘হত্যাকাণ্ডে নেতৃত্ব দানকারী ২ নং বিবাদী মো. কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা তার (বাবুল আক্তারের) দীর্ঘদিনের বিশ্বস্ত ও পারিবারিকভাবে পরিচিত সোর্স হওয়া সত্ত্বেও সুকৌশলে তাকে শনাক্ত না করে জঙ্গিদের দ্বারা হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে মর্মে দাবি করে হত্যাকাণ্ডের ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করে।

মোশাররফ আরো লেখেন, বাবুল আক্তার পরকীয়ায় জড়িয়ে পড়লে পরিবারে চরম অশান্তি দেখা দেয়। এ নিয়ে প্রতিবাদ করায় মিতুকে বাবুল আক্তার বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করেন। মিতুর বাবা এজাহারে ওই নারীর সঙ্গে বাবুল আক্তারের বিনিময় কিছু খুদে বার্তার উল্লেখ করেন।

মোশারফ হোসেন থানায় মামলা করে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, কক্সবাজারে এক এনজিওকর্মীর সঙ্গে বাবুলের পরকীয়া ছিল। সেটি মিতু জেনে ফেলেছিলেন। এরপর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চূড়ান্ত রুপ নেয়। এ কারণেই বাবুল মিতুকে হত্যা করেন।

মামলার এজাহারে বাবুল আক্তারের সঙ্গে ইউএনসিসিআর এর কর্মী গায়ত্রী অমর শিংয়ের পরকীয়ার রয়েছে বলে অভিযোগ করা হয়। আর এ কারণেই পারিবারিক কলহে স্ত্রী মিতুকে হত্যা করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, কক্সবাজার জেলায় অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত থাকার সময় ২০১৩ সালে ইউএনসিসিআর এর কর্মী গায়ত্রী অমর শিংয়ের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এই নিয়ে মিতুর সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয় মিতুর। কলহের সময় মিতুকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বাবুল। এরই মধ্যে ২০১৪ সালের জুলাই মাস থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত সুদানে জাতিসংঘ শান্তিমিশনে সুদানে ছিলেন বাবুল আক্তার। এই সময় বাবুল আক্তারের মোবাইল ফোনটি চট্টগ্রামের বাসায় ছিল। ওই মোবাইল ফোনে মোট ২৯ বার ম্যাসেজ দেন গায়ত্রী অমর শিং।

তবে বাবুল আক্তারের ভাই আইনজীবী হাবিবুর রহমান দাবি করেছেন, তার ভাই স্ত্রী হত্যায় জড়িত নন। তিনি বলেছেন, বাবুল আক্তারের সঙ্গে তার ভাবির ‘কোনো দাম্পত্য কলহ ছিল না’। বাবুল আকতারের বিরুদ্ধে পরকীয়া প্রেমের যে অভিযোগ করা হয়েছে, তা–ও সত্য নয়। ষড়যন্ত্র করে তাঁর ভাইকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় সড়কে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু।

পদোন্নতি পেয়ে পুলিশ সদরদফতরে যোগ দিতে ওই সময় ঢাকায় ছিলেন বাবুল। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন।

হত্যাকাণ্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন বাবুল। তবে পুলিশ তদন্তে তার সম্পৃক্ততার গুঞ্জন ছিল আগে থেকেই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.