Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news ১ কোটি টাকা দিলেই মামলা থেকে নাম উঠিয়ে দেবে: সাকিব
Bangladesh breaking news ক্রিকেট (Cricket) খেলাধুলা

১ কোটি টাকা দিলেই মামলা থেকে নাম উঠিয়ে দেবে: সাকিব

By Tarek HasanMay 14, 20262 Mins Read

দীর্ঘদিন ধরে জাতীয় দল ও দেশের বাইরে রয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যায় নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। যার ফলে দেশে ফিরতে পারছেন না তিনি।

সাকিব আল হাসান

Advertisement

অনেকদিন ধরেই এই মামলার তদন্তের দাবি তুলে আসছেন সাকিব। দুই বছর হতে চললেও এখনও তা সম্ভব হয়নি। এর মাঝে মামলা তুলে নিতে বিশ্বসেরা এই ক্রিকেটারের কাছ থেকে ১ কোটির টাকা দাবি করা হয়েছে।

সম্প্রতি দেশের জাতীয় এক দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি।

সাকিব বলেন, হ্যাঁ, টাকার একটা প্রস্তাব আমার কাছে এসেছে। বলেছে যে এক কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। তবে যে বা যারা টাকাটা দাবি করছে, তাদের ধারণা নেই যে কেসটা যেহেতু করে ফেলেছে, এখন চাইলেও তারা নাম ওঠাতে পারবে না। বা তারা ওঠালেও পুলিশ যে ওঠাবে বিষয়টা তা না। আলটিমেটলি পুলিশের থেকেই এটার ক্লিয়ারেন্স আসতে হবে যে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।

কারা প্রস্তাব দিয়েছে এমন প্রশ্নের জবাবে এই অলরাউন্ডার বলেছেন, এফআইআরে বাদীপক্ষে যার নাম আছে যোগাযোগ করার জন্য, তিনি দু-একজনের মাধ্যমে যোগাযোগটা করেছেন। কাদের মাধ্যমে, আমি তাদের নাম বলতে চাচ্ছি না।

ঢাকায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যায় সাকিবকে ২৮ নম্বর আসামি হিসেবে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মামলায় ১৫৬ জন নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

ডিএমপির আদাবর থানায় মামলাটি করেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম।

এই মামলায় নিজেকে নির্দোষ দাবি করে সাকিব বলেন, এসব টাকা দিয়ে কেন করতে হবে ভাই? টাকা দেওয়া মানে তো হচ্ছে আমার সমস্যা আছে, আমি চাচ্ছি যে আমাকে এখান থেকে বাঁচিয়ে দেওয়া হোক। হতে পারে তারা ভেবেছে আমার কাছে অনেক বেশি টাকা, চাইলেই হলো। 

আরও পড়ুনঃ

বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন গার্মেন্টসকর্মী রুবেল। এসময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়েন। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Rolando

রোনালদোর বিশ্ব রেকর্ড

June 23, 2026
Messi

জন্মদিনের বিশেষ চাওয়া সম্পর্কে যা জানালেন মেসি

June 23, 2026
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026

Latest News

Rolando

রোনালদোর বিশ্ব রেকর্ড

Messi

জন্মদিনের বিশেষ চাওয়া সম্পর্কে যা জানালেন মেসি

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa