জুমবাংলা ডেস্ক: জামালপুর সদর উপজেলা পরিষদে ১ ঘন্টার জন্য প্রতীকি উপজেলা চেয়ারম্যান হলেন সৃষ্টি রানী দে নামে এক স্কুল ছাত্রী। উপজেলাকে নারী বান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন প্রতীকি দায়িত্ব পাওয়া ওই উপজেলা চেয়ারম্যান। বুধবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের কাছ থেকে ১ ঘন্টার জন্য দায়িত্ব বুঝে নেন ঐ স্কুল ছাত্রী।

জানা গেছে, প্রতীকি চেয়ারম্যান হওয়া স্কুল ছাত্রী সৃষ্টি রানী দে শহরের জয়ন্তী প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের ১০ম শ্রেনীর ছাত্রী এবং সে ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) জেলা শাখার শিশু গবেষক। কন্যা শিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের জন্য বেসরকারী সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ), অপরাজেয় বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশের উদ্যোগ এ কার্যক্রম শুরু হয়। পরে প্রতীকি উপজেলা চেয়ারম্যান কাছে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়নসহ নারী সহিংসতা রোধে আলোচনা করা হয়।
উপজেলা চেয়ারম্যান

Advertisement

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন বরেন বলেন, নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে। আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে নারীরা। আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারী বান্ধব উপজেলা পরিষদ ও নারীর সংহিংসতা রোধে কাজ করবো এবং স্কুলছাত্রীর সকল সুপারিশ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো।

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ’র জেলা ভলান্টিয়ার মুশফিকুর রায়হান ও ফাহমিদা সুলতানা অশিন প্রমুখ।

বিয়ের আগেই কনের বাড়িতে যৌতুকের গরু আনতে গিয়ে ধরা বরের বাবা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.