
একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে স্নাতকে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা তিন বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন, তাদের শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশন দেয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
মাকসুদ কামাল বলেন, সেপ্টেম্বরের ১ তারিখ থেকে আমরা সশরীরে পরীক্ষা শুরু করবো। স্থগিত থাকা পরীক্ষাগুলো আগে শুরু হবে। তবে এর মধ্যে লকডাউন দেয়া হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।
সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, প্রাথমিক অবস্থায় আটকে থাকা এবং স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে এবং পরে অন্যান্য শিক্ষাবর্ষের রুটিনও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



