Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ১৭তম নিবন্ধন পরীক্ষা যখন হতে পারে
শিক্ষা

১৭তম নিবন্ধন পরীক্ষা যখন হতে পারে

By iNews DeskJanuary 7, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : ১৭তম নিবন্ধন পরীক্ষার দিনক্ষণ নিয়ে এখনো বিপাকে রয়েছে এনটিআরসিএ। তবে চলতি বছরের জুন মাসের মধ্যেই এ পরীক্ষা নিতে চায় প্রতিষ্ঠানটি। তবে পরীক্ষা আয়োজনের জন্য স্থান সঙ্কটকে বড় সমস্যা মনে করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিষয়টি শিক্ষামন্ত্রণালয়ের নজরে দিলেও স্থান সঙ্কট থেকে বাঁচতে শিক্ষাবোর্ডগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বেসরকারি শিক্ষকদের নিয়োগকারী এ সংস্থা।
১৭তম নিবন্ধন পরীক্ষা যখন হতে পারে

Advertisement

জানা যায়, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেন। ওই বছরের ১৫মে প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে তখন পরীক্ষা স্থগিত হয়। করোনা এখন নিয়ন্ত্রণে আসলেও পরীক্ষার তারিখ ঘোষণা করা হচ্ছে না।

এ বিষয়ে একাধিকবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রার্থীরা। এরপরও এখন পর্যন্ত কোন সমাধান মেলেনি।

আবেদনকারীরা বলছেন, দুই বছর হতে চললেও এখনো প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এতে করে অনেক প্রার্থীর বয়স ৩৫ বছর হয়ে গেছে। এছাড়া দ্রুত পরীক্ষা না হলে চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকেও তাদের বাদ পড়ার শঙ্কা রয়েছে। দ্রুত পরীক্ষা না হলে লাগাতার আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছেন তারা।

১৭ তম প্রিলিমিনারি আবেদনকারীদের পক্ষে কাজ করছেন জসিম উদ্দিন। তিনি বলেন, বারবারই কর্তৃপক্ষের থেকে গড়পড়তা কথা আমরা শুনে এসেছি। তারা আমাদের বলছেন জায়গার সমস্যা, সিস্টেম এনালাইসিসের সমস্যা, এখনো কোন সিদ্ধান্ত হয়নি ইত্যাদি। কিন্তু দুঃখের বিষয় এখনো চেয়ারম্যানের সাক্ষাৎ আমরা পাইনি।

তিনি বলেন, কর্তৃপক্ষ করোনার অজুহাত দিচ্ছে বিষয়টি আমরাও মানি। কিন্তু এরপরও এই সময়ের মধ্যে তিনটি বিসিএস পরীক্ষা সম্পন্ন করেছে পিএসসি। এমন কোন নিয়োগ প্রতিষ্ঠান নেই যেখানে পরীক্ষা হয়নি! এক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম এনটিআরসিএ।

খোঁজ নিয়ে জানা যায়, এনটিআরসিএর পরীক্ষার জন্য সারাদেশে ১৯টি সেন্টার প্রয়োজন। এরমধ্যে ঢাকায় রয়েছেন ৫-৬ লাখ আবেদনকারী। তাহলে ঢাকার বাইরে ১৮ জেলায় খুব বেশি পরীক্ষার্থী সমাগম হয় না। এক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেন চার ভাগের এক ভাগ। অর্থাৎ এই পরীক্ষাটি সম্পন্ন হলেই লিখিত ও মৌখিক পরীক্ষা নিতে কতৃপক্ষের বেশি সময় লাগবে না।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন কার্যক্রমের প্রশ্ন প্রণয়ন ও খাতা দেখার বিষয়টি এক অর্থে দেখভাল করে বাংলাদেশ টেলিটক। অনেকক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই ধরণের নিয়োগ প্রক্রিয়া নিয়েও কাজ করে। কিন্তু এনটিআরসিএ কর্মকর্তারা বলছেন, বুয়েটের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনেক ব্যয় সাপেক্ষ। এজন্য টেলিটকের হাতেই এ কাজটি ছেড়ে দেয় এনটিআরসিএ।

জানতে চাইলে এনটিআরসিএ সচিব ওবাইদুর রহমান বলেন, জায়গা না পাওয়ার জন্য আমরা পরীক্ষার প্রস্তুতিই নিতে পারছি না। কারণ পরীক্ষার প্রশ্ন, রেজাল্ট তৈরির মেশিনসহ নানা কার্যক্রম চালাতে হয়।

তিনি বলেন, এবিষয়ে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের কথা ছিলো। কিন্তু এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে তারা ব্যস্ত থাকায় বৈঠকটি হয়নি। তবে সামনের মাসে তাদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। আমরা আশা করছি ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষাটি নতুন বছরের জুন মাসের মধ্যে সম্পন্ন করতে চাই। তবে মার্চের মধ্যেও এই পরীক্ষা নেয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।

পিছিয়ে গেল প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa